১২৪ 0 বিশ্বব্যাপী ১. কালেমাওয়ালা বিশ্বীস। ২. ফাযায়েলের এলম । ৩. মাসায়েলসমৃদ্ধ আকৃতি । ৪. আল্লাহ মুখীধ্যান। ৫. এখলাসপূর্ণ নিয়ত । নামাযের মধ্যে এই পাঁচটি গুণ থাকতে হবে । কালেমাপূর্ণ বিশ্বাস সৃষ্টি হবে দাওয়াতের পরিবেশ । ফাযায়েলের এলম অর্জন হবে তা'লীমের হালকায়। মাসায়েলসমৃদ্ধ আকুতি অর্জন করতে হবে আলিমগণের কাছে জিজ্ঞেস করে। তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে হাসিল হবে আল্লাহ মুখীধ্যান। এখলাসপূর্ণ নিয়ত কিভাবে অর্জন হবে এ সম্পর্কে একটু বিস্তারিত বলছি। এখলাসপূর্ণ নিয়তের শক্তি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে মক্কায় পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেবার প্রস্তাব করেছিল নবীজীকে । রাসূল (সাঃ) এটাকে অস্বীকার করেছেন । তিনি জানতেন, পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, রূপা কিংবা মনি-মুক্তা হয়ে যায় এবং সোনা-রূপা দিয়ে যদি মানুষকে দ্বীনের কাজ করানো হয় তাহলে মানুষ সোনা-রূপার জন্যে দ্বীনের কাজ করবে । আল্লাহর জন্যে করবে না। আর সোনা-রূপার জন্যে যে দ্বীনের কাজ হয় তার মধ্যে ফেরাউনের সিংহাসন উপড়ে ফেলার ক্ষমতা থাকে না। কায়সার কেসরা ও জালুতের রাজতৃ উৎখাত করার ক্ষমতা থাকে না তাতে । তার মধ্যে শক্তি ও বীর্য থাকে না আবু জাহেলের দলকে কুপোকাত করার । স্বর্ণ-রূপার জন্যে যখন দ্বীনের কাজ হয় তখন তাতে শক্তি থাকে না। এখলাসের সাথে দ্বীনের কাজ না করা হলে তাতে বরকত হয় না যেমনটি পেয়েছিল বনী ইসরাঈলের লোকেরা; যেমন বরকত পেয়েছিলেন হযরাতে সাহাবায়ে কেরাম রোঃ)। তাই দ্বীনের কাজ স্বর্ণ-রূপার জন্যে না হয়ে শুধুই আল্লাহকে রাজী-খুশি করার জন্যেই হওয়া উচিত। এ কারণেই রাসূল (সাঃ) পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন যাতে করে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্যে দ্বীনের কাজ করে। এখলাস সৃষ্টি করার উপায় এখলাস সৃষ্টি করার উপায় হলো, মানুষ দুনিয়াতে কুরবান করে দ্বীনের কাজ ড/%/ড/,.2117090119.0010
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।