Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 7) ১২৩ তাওফীক দিলেন, এলাকার সকলেই তাওবা পড়ে নিল। তাদের দুনিয়াই পাল্টে গেল। | খরচের সমস্যার সমাধান কি? আমি আরষ করেছি, কালেমার দাওয়াত, তা'লীমের হালকা, আল্লাহর যিকির আর দু'আ করতে থাকা । সাথে সাথে অন্যের প্রতি একরাম করা । কিন্তু এর চারটি কাজের প্রত্যেকটির মধ্যেই খরচ আছে শুধু আমদানি নেই। কিন্তু যে কাজ সারা পৃথিবী জুড়ে করতে হলে তার জন্যে আমদানি তো অবশ্যই দরকার! দুই ঘন্টা কালেমার দাওয়াত দিলেতো এক পয়সাও পকেটে আসবে না। দুই ঘন্টা তালীম কর, চার ঘন্টা তিলাওয়াত কর, যিকির কর, দু'আ কর। পকেট হাতড়াও! একটি পয়সাও পকেটে নেই । একরাম করতে গেলে পকেট থেকে আরও বের করতে হয়৷ সুতরাং যে কাজে কেবল খরচই খরচ । কোন রকম আয় নেই । তাহলে এই কাজ দুনিয়ায় চলবে কিভাবে! নিজের সম্প্রদায়ের লোকদের মধ্যে করতে হবে। নিজের দেশে করতে হবে- সারা পৃথিবী জুড়ে করতে হবে । কিয়ামত পর্যন্ত সকলকে করতে হবে। কেবল ব্যয় আর ব্যয়। আয়ের কোন নাম গন্ধাও নেই। এ কাজ পৃথিবীতে চলবে কিভাবে? আল্লাহ পাক রাসূল (সাঃ) কে আকাশে ডেকে নিয়েছেন । সেখানকার সকল ভান্ডার দেখিয়ে দিয়েছেন । এর চাবিও নবীজীর হাতে ছেড়ে দিয়েছেন । সেই চাবি কি? নামায । তিনি এভাবে বলেছেনঃ ঘদি তোমাদের কোন প্রয়োজন দেখা দেয় তাহলে নামায পড় । আল্লাহ"র কাছে চাও! এই হলো আল্লাহ'র ভান্ডার ৷ সেখান থেকে গ্রহণের চাবি হলো নামায । নামায পড় । ভান্ডার খুলে নাও। এই নামায নিয়ে তিনি দুনিয়াতে ফিরে আসলেন । এখন যেখানেই কোন কাজ আটকে যাবে আমরা নামায পড়ব । আল্লাহর কাছে প্রয়োজনের কথা বলব। নামাযকে প্রাণীত করার উপায় তবে সেই নামায জীবন্ত প্রাণীত হতে হবে । জানদার হতে হবে । কখনো যেন মনে একথা না আসে- নামায পড়ছি, দুআ করছি। কিন্তু কাজতো হচ্ছে না কিছুই । বরং নামাযকে জানদার বানাতে হবে । নামাযকে জীবন্ত জানদার বানাতে হলে নামাযের মধ্যে পাঁচটি জিনিস থাকা দরকার । ড/%/ড/,.2117090119.0010

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।