Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১২২ 13 বিশ্বব্যাপী যতটুকু সম্পদ ও জীবন ইসলামকে মিটিয়ে ফেলার জন্যে করেছি আজ থেকে তার দ্বিগুণ জীবন ও অর্থ ইসলাম প্রচারের কাজে ব্যয় করব। চরিত্রের সম্মোহনী শক্তি ভালো করে মনে রাখতে হবে যে, চরিত্র ও ব্যবহার এক সম্মোহনী শক্তি। এর মাধ্যমে আপনি নিজের ঘরের লোকদের মধ্যেও দ্বীন কায়েম করতে পারেন। এর বলে সহকর্মী বন্ধুদের মধ্যেও একতা সৃষ্টি করতে পারেন। আপনি একজন ব্যবসায়ী । আপনার দোকানে একজন অমুসলিম ক্রেতা এলো। সে আল্লাহকে মানে না। আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন। মিথ্যা বলেননি । ধোকাও দেননি । ঠকানও নি। খেয়ানত কিংবা মাপে কম দেয়ার মত নীচুতাও দেখাননি । তাকে ভালো ব্যবহার করেছেন। বসতে দিয়েছেন। মিষ্টি ভাষা ও আচরণে তাকে সাদর করেছেন । কারণ, শুধু পয়সা কামানোই আপনার উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য নবীজীর পবিভ্র আদর্শের সম্প্রসারণ ঘটানো । প্রিয় ভাইয়েরা! নবী জীবনের প্রতিটি আচরণ এমন যাদুময় যা মানুষের হৃদয় এমনভাবে আকর্ষণ করে চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে। নবীজীর তরীকার মধ্যেও এই আকর্ষণ রয়েছে। পুরো জীবনে ইসলাম আসার পর আকর্ষণ করব একথা ঠিক নয়। বরং যতটুকু আসবে ততটুকুই অন্যকে আকৃষ্ট করবে! কান্না অন্যদের জন্যে উপকারে আসে সম্মানিত বন্ধুগণ! ভেতরের অস্থিরতা, আন্তরিক ব্যথা বেদনা, চিন্তা-ভাবনা মানুষের অন্তরকে আকর্ষণ করে। এই যে দেখুন! সেই যে কম পড়ুয়াদের জামাত সেই এলাকায় গিয়ে খুব কেদেছে। চিৎকার করে কেদেছে। লোকজন বলেছে, তোমার খাবার আছে, পয়সা আছে, শীতের কম্বলও আছে। তাহলে তোমরা এত অস্থির কেন? অবশেষে তোমরা কাদছো কেন? তখন জামাতের লোকেরা বললঃ আমরা তোমাদের জন্যে কাদছি। তোমরা কালেমা ছেড়ে দিয়েছ। তারা একথা শুনে ভাবল, আরে এরা কেমন সহজ সরল মানুষ এদের সাথে আমাদের ভালো মন্দ কোন সম্পর্ক নেই। অথচ আমাদের জন্যেই তারা কাদছে। ঢেকুর তুলে কাদছে! আল্লাহ তায়ালা ড/%/ড/.2110090119.0010

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।