তাবলীগ আমার কাজ 0 ১২১ (সাঃ)-এর দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলাল্লাহ! আমার স্বামীকে নিরাপত্তা দান করুন । যখন সে নিরাপত্তা, পরিবেশ সুন্দর দেখবে হয়তো বা আল্লাহ তখন তাকে বেহেশতের পথ দেখিয়ে দেবেন । রাসূল (সাঃ) নিরাপত্তা দিলেন। স্ত্রী তার সন্ধানে বেরিয়ে পড়ল । ইকরিমা মক্কা থেকে পালিয়ে একদম বাইরে চলে গিয়েছিলেন । তিনি একটি নৌকায় চড়লেন। নৌকা ছেড়েও দিয়েছে । আল্লাহর কারিশমা দেখ! তার নৌকা পানির পাকে নিপতিত হলো । তলিয়ে ডুবে যাবার উপক্রম হলো । মাঝি বলল ঃ নৌকা বাচাবার একটিই উপায়- এক আল্লাহকে মান! তিনি একমাত্র বাচাতে পারেন । লা-ইলাহা ইল্লাল্লাহ! ইকরিমা বলতে লাগল ঃ আরে এই কালেমার ভয়েই তো পালিয়ে এসেছি । এখানেও সেই কালিমা এসে পৌছেছে । ততক্ষণে স্ত্রীকেও দাড়ানো দেখতে পেলেন। ইকরিমাতো তাজ্জব! স্ত্রী ইশারা করল ফিরে আসতে । ইকরিমা গলার মধ্যে হাত ছুঁয়ে ইশারা করল ঃ আমাকে মেরে ফেল । কারণ, আমি সারা জীবন এদের বিরুদ্ধে লড়েছি। আমার প্রতিশোধ নেবে । স্ত্রী বলল, তিনি (সাঃ) তোমাকে নিরাপত্তা দিয়েছেন । ইকরিমা তখন সঙ্গে চলতে লাগলেন । পথে স্ত্রীকে আদর করতে চাইলেন স্ত্রী বলল ঃ আমি আদর দেবনা । কারণ, আমি কালেমা পড়েছি, তুমি কালেমা পড়নি। এ কথায় ইকরিমা খুব প্রভাবিত হল। স্বীয় শত্রর সাথে নবীজীর আচরণ তারপর ইকরিমা মক্কায় এলেন। নবীজীর (সাঃ) কাছে পৌছলেন। নবীজী সাহাবায়ে কেরামকে বললেনঃ আবু জাহেলের পুত্র ইকরিমা আসছে । তোমরা তার বাবাকে মন্দ বলোনা । কারণ, তার বাপকে গাল পাড়লে তো আর তার বাবার কিছুই হবে না। ছেলে কষ্ট পাবে। ইকরিমা (রাঃ) যখন নবীজীর দরবারৈ হাজির হলেন তখন নবীজী গায়ের চাদর হেছড়াতে হেছড়াতে তার অভ্যর্থনায় এগিয়ে গেলেন দরজা পর্যন্ত । অথচ এই সেই ইকরিমা যিনি সকল যুদ্ধেই নবীজীর বিরুদ্ধে লড়েছেন। অবিরাম চেষ্টা করেছেন নবীজীকে হত্যা করার জন্যে । আজ তাকে অভ্যর্থনা জানাবার জন্যে নবীজী এগিয়ে যাচ্ছেন, ইকরিমার হাত ধরে নিজের বিছানায় বসালেন। লজ্জায় শির ইকরিমার। নবীজী তাকে দাওয়াত দিলেন । মুহূর্তে বদলে গেলেন ইকরিমা। মুসলমান হলেন । রাযিয়াল্লাহু আনহু হলেন কালেমা পাঠ করে | আর বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।