১২০ বিশ্বব্যাপী বয়ান শুরু করেছেন । তারপর এক বুড়ো মিয়া দাড়িয়ে আরজ করল- ভাই! এই কথাগুলো শেখার জন্যেই আমরা বেরিয়েছি। কিন্তু আমরা পড়া-লেখা জানি না। তোমরা শিক্ষিত মানুষ । আমাদের সাথে চল । যাতে আমরা নামায ঠিক করতে পারি। এভাবে বুড়ো লোকজন তাশকীল করে ফেলল । ইমাম সাহেবকেও ৷ তিন দিনের জন্যে, কেউ চিন্লার জন্যে এমনটি চারমাসের জামাতও ছিল । আরেক জায়গার ঘটনা শুনাচ্ছি। এক জায়গায় একটি জামাত গেল । সে এলাকার সকল মানুষই কালেমা ছেড়ে দিয়েছিল । মসজিদের ভেতর ঘোড়া বাধা ছিল। জামাত সেখানে গেল । এলাকাবাসী বলল, ভাই! যখন আমাদের কাছে কালেমা ছিল তখনতো তোমরা আস নাই । আমরা যখন কালেমা ছেড়ে দিয়েছি তখন এসেছ । তোমাদের এই আসার অর্থ কি? এবার তাদের অন্তরে পরকালের ভাবনা, দ্বীনের দরদ ও ফিকির সৃষ্টি হলো । জামাতের সকলেই হাউমাউ করে কাদতে লাগল । হায়! এই পুরো এলাকা চিরদিনের জন্যে জাহান্নামে যাবে । তারা চিৎকার করে করে কাদতে লাগল্। লক্ষ্য করুন! এরা বেশী শিক্ষিত নয়। কিন্তু নবীদের ফিকির দ্বীনের দরদ এদের মধ্যে কত প্রকট । তারা খুব কীদল। গ্রামবাসীতো তাজ্জব! আজব কান্ড! ভাই তোমরা কাদছ কেন? আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি! তারা বলল ? ভাই খানাতো আমাদের ডেগেই আছে। আরে ভাই, পয়সা লাগলে পয়সাই দেব ।” তারা বলল ঃ ভাই আমাদের কাছে পয়সাও আছে । আরে ভাই, শীতের কম্বল না থাকলে কম্বল দিচ্ছি। তারা বলল, ভাই আমাদের কাছে কম্বলও আছে। গ্রামবাসী বলল ঃ তাহলে তোমরা কাদছ কেন? দেখুন, কিভাবে প্রভাব পড়ে । মানবতার প্রতি যখন দরদ, চিন্তা ও ব্যথার সৃষ্টি হবে তখন অবশ্যই তার প্রভাৰ পড়বে । এর প্রভাব না পড়ে পারে না। খালেদ ইব্ন ওলীদ কত কঠিন বিরোধী ছিলেন । কিন্তু রাসূলের (সাঃ) চরিত্রের ছোঁয়ার গলে গেছেন। হযরত আমর ইবৃন আসের উপর প্রভাব পড়েছে। আবু জাহেলের পুত্র হযরত ইকরিমা (রাঃ)-এর উপর প্রভাব পড়েছে । মসুলমান হলেন ইকরিমা (রাঃ) মক্কা যখন বিজয় হলো, আবু জাহেলের পুত্র ইকরিমা (রাঃ) পালিয়ে গেলেন। তার স্ত্রী পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন । ইকরিমা ভাবলেন, মক্কায় থাকাই যাবে না। অন্য কোথাও চলে যেতে হবে । স্ত্রী রাসূল ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।