Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১১৮7 বিশ্বব্যাপী ভাবতে হবে সমগ্র মানবতা নিয়ে এখন একবার ভাবুন! রাসূল (সাঃ) তো সারা জাহানের নবী হিসেবে আগমন করেছিলেন । তার প্রতিটি উম্মতকে সমগ্র জাহানের জন্যে সৃষ্টি করেছেন। প্রতিটি উম্মতই সারা জাহানের । সকলের কথা ভাবতে হবে। নিজের কথা, পরিবার, বংশ ও স্বীয় জাতির কথা ভাবতে হবে । কারণ আমরা বিশ্বনবীর উন্মত। দাওয়াতের পথে খরচ এবং কারগুজারী (রিপোর্ট) সম্পর্কে জরুরী দিক নির্দেশনা বলার অপেক্ষা রাখে না, যিনি সারা পৃথিবীতে চিন্তা করবেন তার জন্যে তো কিছু আমদানিরও প্রয়োজন হবে । যে কোন কাজেই অর্থের প্রয়োজন হয়। এখানেও আপনি বলবেন, আমিতো যেতে প্রস্তুত। তারপর আপনার কাছে জিজ্ঞেস করা হবে, আপনি কতটুকু খরচ করতে প্রস্তুত । এক বছরের জন্যে গেলে কত ব্যয় করবেন। চার মাসের জন্যে গেলে কত খরচ করবেন। মুহতারাম বন্ধুগণ! চার মাস, এক বছর আল্লার পথে লাগিয়েছ কি? বিদেশী জামাতের জন্যে তাশকীল কেউ যদি পঁচিশ বছর পূর্বে চার মাস লাগিয়ে থাকে, তাহলে বিদেশী জামাতের জন্যে তাশকীলকারীরা জিজ্ঞেস করবেন ঃ ভাই আপনি তো পঁচিশ বছর পূর্বে চার মাস লাগিয়েছেন। এমতাবস্থায় তো আপনাকে বিদেশী জামাতে দেয়া যাচ্ছে না। বিদেশী জামাতে আমরা কেবল তাদেরকেই পাঠাই যারা মাকামী কাজ করে । বহরে চিল্লা দেয় অবশ্যই । বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক ও দৈনিক কাজের নিয়ম মেনে চলে । যেন তার মধ্যে দ্বীনি দাওয়াতের চিন্তা সৃষ্টি হয় এবং মানবতার প্রতি চিন্তা ও নবীদের মত ব্যথার সৃষ্টি হয়। দুর্বল ব্যক্তিও বিস্ময়কর অবদান রাখতে পারে নবীদের মত ব্যথা, মানবতার প্রতি দরদমাখা চিন্তা, দ্বীনের ভাবনা যখন সৃষ্টি হয় তখন খুব কম যোগ্য ও সাধারণ লোকের দ্বারাই আল্লাহ তায়ালা বিস্ময়কর কাজ আঞ্জাম দেন । ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।