Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 7 ১১৭ এই একলাপন্থীরা এভাবেই অস্থির হয়, পেরেশান হয়। সকলে একদিকে । সে একা একদিকে । এখন কি করবে সে! আল্লাহ পাক তার ব্যবস্থা এই করেছেন কালেমাপন্থীরা একে অপরের সম্মান করবে- একরাম করবে। সকল কালেমাওয়ালা এক হয়ে যাবে। সংঘবদ্ধ হবে। এটাকেই আমরা 'একরামুল মুসলিমীন' বলি। একরামুল মুসলিমীন এবং ইসলামী ভ্রাতৃতৃ কালেমাওয়ালারা পরস্পরে এটা দেখতে পারবে না সেকি আমার সম্প্রদায়ের না অন্য সম্প্রদায়ের! দেখুন! হযরত বেলাল (রাঃ) ইসলাম গ্রহণের কারণে তিনি নির্যাতনের শিকার হলেন। হযরত আবু বকর- (রাঃ) বনূ তামীম গোত্রের অনেক বড় নেতা ছিলেন । তিনি তাকে ক্রয় করে আযাদ করে দিলেন। বংশগত কোন সম্পর্ক নেই। সম্পর্ক শুধু একটাই । তিনি মুসলমান হয়েছেন। তাই আবু বকর (রাঃ) তাকে একরাম করেছেন- সম্মানে ভূষিত করেছেন। হযরত আবু যর গিফারী (রাঃ)। তিনি যখন মক্কায় এলেন- যিনি হকের দাওয়াত দিচ্ছেন তাকে দেখার জন্যে । তিনি কে? কেমন তিনি? তিনি এ কথাও জানতেন, তিনি যে এই লোকের (সাঃ) সাথে সাক্ষাৎ করতে এসেছেন এটা জানা-জানি হলে তাকে মার খেতে হবে । হযরত আলী (রাঃ)- এর সাথে সাক্ষাৎ হলো। তিনি তাকে গোপনে নিয়ে খানা খাওয়ালেন। অথচ বংশগত কোন সম্পর্ক নেই। এভাবেই ৪র্থ নম্বর একরামের মাধ্যমেই মুসলমানদের মধ্যে একতা ও সংঘবদ্ধতার সৃষ্টি হয়েছে। কালেমাওয়ালাদের মধ্যে যত বেশী একতা ও সংঘবদ্ধতার সৃষ্টি হবে ততোই কাফেরদের মধ্যে প্রভাব সৃষ্টি হবে । যারা কালেমাওয়ালা, ঈমানদার তারা যদি সংঘবদ্ধ না হয়ে বিবদমান হয় থেকেও তাদের প্রতি যে ভয় ছিল তা কেটে যাবে। ৩) 571554 “তোমরা বিবাদে লিপ্ত হলে তোমরা হেরে যাবে এবং তোমাদের শক্তি উবে যাবে ।' তাই যারা কালেমাওয়ালা ছিল তারা একে অপরের প্রতি একরাম ও সম্মান করত । পরিণামে তাদের মধ্যে সংঘবদ্ধতা ও একতার সৃষ্টি হয়েছে। যদিও তারা সংখ্যায় ছিলেন অতীব নগণ্য । ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।