১১৬ 0 বিশ্বব্যাপী বড় খেদমত নিয়েছেন। এসবের বিস্তৃত বিবরণ ইতিহাস ও জীবনী ্রন্থগুলোতে বিধৃত হয়েছে। সমস্যার সমাধান এ পথে আঘাতও আসে, সাহায্যও আসে । প্রতিকূলতা, মুজাহাদা, পরীক্ষা ও নির্যাতন আসে একদিকে ৷ অন্যদিকে আসে আল্লাহর সাহায্য । যে কোন অবস্থায় থাকুক, মানুষের কাজ হলো, সংশোধনের পথ অন্বেষণ করা । যদি মানুষ সর্বদাই সাহায্য প্রাপ্তির মধ্যে থাকে তাহলে অবাধ্য ও বেপরোয়া হয়ে যাবে, অনুরূপ সর্বদা প্রতিকূলতার মধ্যে থাকলে ভীত ও নিরাশ হয়ে পড়বে । সুতরাং সমস্যা থেকে উত্তরণের পথ হলো- আল্লাহর যিকির করতে থাকা । তিলাওয়াত করতে থাকা। যতটুকু যিকির ও তিলাওয়াত হবে, যে পরিমাণে দু'আ হবে ঠিক সে পরিমাণে-ততটুকুই আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হবে । আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে গেলে অনুকূল অবস্থায় বেপরোয়া না হয়ে কৃতজ্ঞ হবে। এর প্রতিকূল অবস্থায় ঘাবড়ে যাবে না, ধৈর্য ধারণ করবে। আর ধৈর্য ধারণ করলে আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে । 20501024019 “নিশ্চয় আন্মাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে আছেন।” কৃতজ্ঞতা আদায় করলে আন্নাহ নেয়ামত বাড়িয়ে দেন। *5--২)3 ৮০০ 951 'যদি কৃতজ্ঞতা আদায় কর তাহলে নিশ্চয় বাড়িয়ে দেব।” সুতরাং উভয় অবস্থাতেই উন্নতি হতে থাকবে । যিকির, তিলাওয়াত ও দু'আ অব্যাহত থাকলে আল্লাহর সাথে সম্পর্ক বহাল থাকবে । কষ্টের মধ্যেও আল্লাহ তায়ালা নিকটে থাকবেন । খুব কাছে থাকবেন সুদিনেও | একরামুল মুসলিমীনের গুরুত্ব একদিকে কালেমার দাওয়াত অন্যদিকে তা'লীমের হালকা- শিক্ষার আসর । আল্লাহ পাকের যিকির, কূরআনে পাকের তিলাওয়াত এবং দু'আ করা যখন শুরু হবে- যেখানে এক কালেমাওয়ালা বান্দা একা- সে মুনাজাত রত- পুরো সম্প্রদায়ে সে একা; সকল বংশের মধ্যেও সে একা । তার কেউ সঙ্গী নেই৷ সকলেই তার বিজন । সকলেই তার দুশমন । প্রত্যেক সম্প্রদায়ের ড/%/ড/.2110090119.0010
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।