তাবলীগ আমার কাজ 7১ ১৩ কালেমা যদি শক্তিশালী হয়ে ওঠে, নামায যদি হয়ে ওঠে জীবন্ত তাহলেই আল্লাহর সাহায্য আসবে । কুরআনে পুরনো যুগের কাহিনী কেন? সম্মানিত বন্ধুগণ! যদি আশিজন লোক এই গুণের অধিকারী হয়ে ওঠেন তাহলে পুরো সম্প্রদায় মিলেও তাদেরকে প্রতিহত করতে পারবে না। যেমন আদ সম্প্রদায়ের সকলে মিলেও সামান্য কয়েকজনকে পরাজিত করতে পারেনি । আল্লাহর পক্ষ থেকে একটি বাতাস এলো-আর সব নিশ্চিহু! রাসূল (সাঃ) কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। তার ডাকে সাড়া দিয়ে যেই কালেমা পড়েছে সেই দাওয়াত দিতে শুরু করেছে। তার উপর কষ্ট ও নির্যাতনের ঝড় এসেছে । তখন কুরআন অবতীর্ণ হয়েছে। অতীত কালের কাহিনী বিধৃত হয়েছে। নির্ধাতীতরা সান্ত্বনা পেয়েছে। নবী ও তার অনুসারীদের প্রতি সব যুগেই নির্যাতন এসেছে । অবশেষে সাহায্যও এসেছে। অবাধ্যদের পরিণতি নবীদের দাওয়াত যারা মানেনি, নবীর অনুসারীদের কথা যারা মানেনি আল্লাহ তায়ালা তাদেরকে সুযোগ দিয়েছেন। তারা খুব নর্তন কুর্দন করেছে। তারপর আল্লাহ এমন শক্তিতে আছড়ে মেরেছেন আর ওঠে দাড়াতে পারেনি । একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। যেমন ফোড়া হলে ভেতরে পুঁজ জমে । ফুলে ওঠে । মন্দলোকদেরকেও আন্মাহ তায়ালা অল্প সময়ের জন্যে ফুলে ওঠার সুযোগ দেন। তারা ফুলে- নাচে । ফুলতে ফুলতে যখন ভরে ওঠে তখন ঝরে যায়। যেমন ফেরাউন একটি বিষাক্ত ফোড়া ছিল। সে বলত £ পে 0 “আমিই তোমাদের সবচে" বড় খোদা ।” আল্লাহ তায়ালা তাকে বড় হতে দিয়েছে। পূজ ভরতে দিয়েছেন । যখন পরিপূর্ণ হয়েছে ফেটে পড়েছে। মনে রাখতে হবে, যার ভেতর মন্দ ভরে ওঠবে । পুঁজ ফুলে ওঠবে, মন্দে মন্দে স্ফীত হয়ে ওঠবে, মাঝখান থেকে আল্লাহ তাকে ছিদ্র করে দিবেন । ছিন করে দিবেন। এটা আল্লাহর আঙ্ছন। যেন এ সকল ঘটনা থেকে কিয়ামতাবধি মানুষ সান্ত্বনা লাভ করে । ড/%/ড/.211700119.0010
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।