Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১১২ বিশ্বব্যাপী তিনি (সাঃ) যখন এই দাওয়াত দিয়েছেন তখন মানুষ সঙ্গে সঙ্গেই মেনে নেয়নি । তবে যারাই মেনেছে কঠিন ও দৃঢ়ভাবে মেনেছে। কালেমার সেই দাওয়াতের কথা কেবল এই ছিল- “হে মানব জাতি! তোমরা বল, আল্লাহ ছাড়া মাবুদ নেই। তাহলেই তোমরা সফলকাম হয়ে যাবে । এ কথায় স্বীকৃতি দাও, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন কর যে, আল্লাহ-ই শুধু মা'বুদ আর হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল । সব কিছু করেন তো আল্লাহ! তার শক্তি অসীম । তার ভান্ডার অপরিসীম । তাই তার ইবাদত ও আনুগত্য অনিবার্ধ। আনুগত্য করলেই উভয় জাহানের জীবন গড়বে । চাই ধনী হোক, গরীব হোক; অবস্থা অনুকূল হোক, প্রতিকূল হোক; দল বড় হোক, ছোট হোক, আন্মাহ যাকে পথ দেখাবেন তার জীবন সফলতায় ভরে ওঠবে আর যাকে পথের দিশা থেকে বঞ্চিত করবেন তার জীবন হবে ব্যর্থতার পর্যবসিত। বন্ধুরা! দাওয়াতের পথেই এর বাস্তবায়ন ও প্রশিক্ষণ রয়েছে। কষ্ট সাময়িক দাওয়াতের এ পথে কষ্ট আসে । এ কষ্ট সাহাবায়ে কেরামের (রাঃ) জীবনেও এসেছে । অবশ্য এতে অনেক সময় মানুষ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে অনেকেই পথ ছেড়ে দেয়। এমতাবস্থায় কুরআনে কারীম পথ দেখাবে । পবিত্র কুরআনে সবিশেষ কয়েকটি বিষয় স্থান পেয়েছে । আখেরাতের জীবন সম্পর্কে বিস্তৃত আলোচনা হয়েছে। যাতে করে মানুষের মনে বদ্ধমূল হয়ে যায়, এই পৃথিবীর জীবন নশ্বর-অস্থায়ী। প্রকৃত জীবনতো হলো পরকালীন জীবন। সুতরাং এখানকার দুঃখ-কষ্টও সাময়িক-অস্থায়ী। মক্কায় যখন কুরআন অবতীর্ণ হয়েছে সেখানে কিয়ামতের আলোচনা সবিশেষ হয়েছে । দ্বিতীয়ত, আলোচনা হয়েছে বেহেশ্ৃত দোযখের । তৃতীয়ত, আলোচনা হয়েছে পূর্ববর্তী উম্মতের । সেখানে এ কথাও বিধৃত হয়েছে যে, নবীগণ দু*টি কথার প্রতিই মানুষকে আহ্বান করতেন । কালেমা এবং নামায । যেমন-_ ৫942 ₹ ৬০ দর্পণ ৫ চি (55152 46ঝ। 19251 ১৪৩ “হে আমার সম্প্রদায়! তোমরা একমাত্র আল্লাহর ইবাদত কর । আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের মা'বুদ নয়।” আল্লাহর ইবাদত বলতে “নামায' আর আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই বলতে “কালেমা'কে বুঝানো হয়েছে । এই ড/%/ড/.2117090119.0010

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।