১১০] বিশ্বব্যাপী দেখে তারও সামান্যই বুঝে আসে তার । প্রথমত, মানুষ যা দেখে তা খুবই সামান্য । মায়ের পেটে অবস্থান করে সে। অথচ পেটের পুরোটা দেখতে পায় না। পৃথিবীর গর্ভে অবস্থান করে অথচ পুরো পৃথিবী দেখতে পায় না। মানুষ যেখানে অবস্থান করে ঘেরাও অবস্থায় অবস্থান করে । তাকে ঘিরে রেখেছে পৃথিবী । পৃথিবীই আবার তাকে সব কিছু দেখতে দেয় না। মানুষ সময়কেও দেখতে পায় না। অতীত কাল তার কাবুর বাইরে । ভবিষ্যতের উপরও তার হাত নেই। মানুষ শুধু বর্তমানটাই ধরতে পারে । অথচ বর্তমানটার মোটেই স্থায়িত্ নেই। এখন সাতটা দশ মিনিট। একটু পরেই সাড়ে সাতটা বেজে যাবে । তার একটু পরেই অবসান হবে একটি পূর্ণ দিবসের ৷ সুতরাং বর্তমানটাও মানুষ ধরে রাখতে পারে না। মানুষ পেছন থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর সময় ধাবিত হচ্ছে সামনের দিক থেকে পশ্চাতের দিকে । আজ এই মুহূর্তে এই বাঙালোরে যে সময়টা এই সুধী সমাজকে স্পর্শ করছে মূলত এটাই অবশিষ্ট থাকবে । আর কিছুই অবশিষ্ট থাকবে না। বর্তমান পরিস্থিতি কিয়ামতাবধি সকলের জন্যে পথ নির্দেশ নবীজীর কথা ও কর্মমালা আমাদের পথ প্রদর্শক । কিয়ামত পর্যন্ত সকলের জন্যে পথ নির্দেশক । এর জন্যে মক্কার তের বছর ও মদীনার দশ বছর আমাদের জন্যে পথ নির্দেশক । রাসূল (সাঃ) যখন এই পৃথিবী থেকে চলে গেলেন তখন রয়ে গেল শুধু তার আদর্শন্নাত তরীকা- জীবন পদ্ধতি । এ পদ্ধতি অবলম্বন করে পথ চলবে কিয়ামত পর্যন্ত সকল উম্মত। এর জন্যে যে যুগের আগমন ঘটেছে তা আর পূর্বে কখনো ঘটেনি । নবীজীর পূর্বে কোন নবীর ওফাত হলে সেকালের বুদ্ধিমান, শান্তিপ্রিয়, দ্বীনদার লোকেরা নতুন নবীর আর্বিভাবের অপেক্ষা করত। তারপর যখন সে নবীর আগমন হতো খুব সামান্য লোকই তাঁকে সমর্থন করত। তাঁদের বিরুদ্ধে দাড়াত বিপুল সংখ্যক লোক। এ ছিল সামগ্রিক অবস্থা । কিন্তু রাসূল (সাঃ)- এর পর আর কোন নবীর আগমন ঘটবে না । নবীজীর পর খোলাফায়ে রাশেদার যুগ আমাদের পথ প্রদর্শক এখন নবীজীর ইন্তেকালের পর নবীজীর কাজ নবীজীর তরীকামত কিভাবে চলবে? কারণ, এখন নবী নেই! কিন্তু নবীজীর রেখে যাওয়া কাজ কিভাবে ড/%/ড/.2117090119.0010
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।