Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগ আমার কাজ 00 ১০৯ মৃত্যু সম্মানিত বন্ধুগণ! মৃত্যুর একটি ব্যাপারে আছে। মৃত্যুর বিধান একান্তই অবিসংবাদিত । যখন যেখানে যে অবস্থায় এসে যাবে সেখানে সে অবস্থাতেই মরতে হবে । মৃত্যু কোন্‌ দিন আসবে? কোথায় আসবে? কেউ জানে না। জানেন কেবল আল্লাহ । কিন্তু যিনি হিজরত অবস্থায়- আল্লাহর জন্যে ঘর-বাড়ি ছাড়া অবস্থায় মারা যায়- সে আল্লাহর কথা মানতে মানতে মরল। তার প্রতি আন্রাহ সন্তুষ্ট! এ ধরনের লোকদের মৃত্যুর সময় ফেরেশতারা হাজির হয় তাদের সকাশে । এসে তাদেরকে অভ্যর্থনা জানায়। সান্ত্বনা জানায় । বলে দেয়, চিন্তা করোনা । ভবিষ্যতের জন্যেও না, বর্তমানের জন্যেও না। তোমাদেরকে যে বেহেশতের অঙ্গীকার করা হতো সেই বেহেশতের সুসংবাদ নাও! আল্লাহর দৃশ্য ও অদৃশ্য বিধান আল্লাহ পাক এমন কিছু কাজও করেন যা মানুষ দেখতে পায়। কিছু কাজ এমনও করেন যা কেউ দেখতে পায় না। যে সব কাজ মানুষের নজরে পড়ে সেগুলোকে বাহ্যিক বিধান আর যেগুলো নজরে পড়ে না সেগুলোকে অদৃশ্য বিধান বলা হয়। অদৃশ্য বিধান মানুষের পক্ষে হলো কি বিপক্ষে মানুষ তা দেখতে পায় না। বাহ্যিক বিধান মানুষের স্বার্থেই ব্যবহৃত হয়। এর পক্ষ- বিপক্ষ উভয় রূপই মানুষ দেখতে পায়। মানুষ পরিষ্কার তা অনুভব করতে পারে । আর মানুষ যখন নিজের দেখা পথে চলে তখন খুব বুঝে-শুনেই চলে । বাহ্যিক আইন-কানুনের অবস্থা সম্মানিত বন্ধুগণ! আমি তিনটি কথা বলেছি। এক. দেখা পথে চলা। দুই. বুঝে শুনে চলা । তিন. নিজের শক্তিতে চলা । এর ফল এই দাঁড়ায়, মানুষ যে কাজ করে আল্লাহ তায়ালা তার প্রতিদান দেন। মানুষ যা দেখে খুব সামান্যই দেখে । পুরোটা সে দেখে না। আর যা ড/%/ড/,.211700119.0010

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।