Books of Tablig — bisshobepi tablig amar kaj
/ ১৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ বিশ্বব্যাপী বাকা পথে যারা চলে তারা আল্লাহর অসস্তুষ্টিতে হারিয়ে যায়। আল্লাহর রহমত ও করুণা থেকে দূরে সরে পড়ে । জীবন হয় তাদের উন্মুক্ত বিস্তীর্ণ এখানে কামনা, বাসনা, স্বার্থপরতা, ভোগ-বিলাসের কোন বাধা নেই। পৃথিবীতেই জাহান্নামের চিত্র এই বক্রপথের সকল যাত্রীই ভাবে, কিভাবে তার কামনা পূরণ হবে, তার স্বপ্ন কিভাবে হবে বাস্তবায়িত । সকলেই যখন নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবে তখন আর অন্যের স্বপ্ন কি বাচবে না মরবে সেটা দেখার সুযোগ হয় না। ফলে সে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেকের স্বপ্ন সাধ আহ্রোদ পদদলিত করে। পক্ষান্তরে যাদের কামনা-বাসনা পদদলিত হচ্ছে তারাও সেই একই শ্রেণীর । তারাও তাদের বাসনা পূরণে কৃতসংকল্প । তাই অনেক ক্ষেত্রেই দেখা যায়, যখন একজনের বাসনা পূরণের আঘাতে অনেকের বাসনা মুখ থুবড়ে পড়ে যায় তখন পরাজিতরা সকলেই সুযোগ ও সময়ের অপেক্ষায় থাকে । ভাবে, যদি কখনো সুযোগ পাই তাহলে সকলে মিলে আমাদের বাসনা পূরণ করব । পরিণামে পরাজিতরা সকলেই সেই একজনের শক্রতে রূপায়িত হবে। পরাজিতরা সকলেই এখন এই একজনের স্বপ্রভঙ্গের ফিকির করে । সুযোগ খুঁজে ফিরে । এটা মানুষের জন্যে খুবই কঠিন ও ভয়ানক ৷ অথচ তার সবই আছে। রাজত্ব আছে, অর্থ কড়ি, স্বর্ণ-রূপা, মিল-ফ্যাক্টরী, ঘর-বাড়ি, লোক-লশকর সব কিছুই বিপুল পরিমাণে আছে। এতদসত্বেও এই পৃথিবীতে বসে জাহান্নামের চিত্র দেখতে পায়। সে মানসিকভাবে থাকে অস্থির-বিচলিত। প্রশান্তি নেই তার জীবনের কোথাও । উভয় জগতে শান্তি পক্ষান্তরে যারা সরলপথের যাত্রী, সিরাতে মুসতাকীমের যারা পথিক তারাও কি বাধা বিপত্তির মুখোমুখি হন? পরীক্ষা আসে তাদের জীবনেও । তারাও প্রতিকূলতার শিকার হন । কিন্তু তাদের কষ্ট, যাতনা, বাধা, অন্তরায় ও পরীক্ষা আসে আল্লাহর পক্ষ থেকে তার আত্মিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে । পরীক্ষার সিঁড়িতে চড়ে সে ওঠে যায় ঈমানের সুউচ্চ আসনে । ঈমানের শক্তির সাথে বৃদ্ধি পায় আল্লাহর সাহায্য । ঈমানের এক ধাপ অতিক্রম করে এলাহী সাহায্যের অনেক পাথেয় হাতে করে । ইহকাল-পরকাল তার ভরে ওঠে মানসিক তৃপ্তি-আন্তরিক সুখ ও শান্তিতে । ড/%/ড/.211000119.0010

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।