দিনটি কতোইনা দীর্ঘ হবে, যেদিনের পরিমাণ হবে পঞ্চাশ সহস্র বৎসর! তিনি স. বললেন, আমার জীবনপ্রদীপ যার করতলগত, তার শপথ! ওই দিনটি বিশ্বাসীদের কাছে মনে হবে অতি সংক্ষিপ্ত, ফরজ নামাজ পাঠের সময় অপেক্ষাও কম । আমি বলি, আলোচ্য আয়াতে মহাবিচার দিবসের পরিমাণ উল্লেখ করা হয়েছে পঞ্গাশ হাজার বৎসর । আর সুরা “তানযীলুল সেজদায় বলা হয়েছে__ হজরত জিবরাইল আল্লাহ্র বিধান পৃথিবীতে এনে পুনরায় ফিরে যান একদিনে । পৃথিবীর হিসেবে এই এক দিনের পরিমাণ এক হাজার বৎসর ৷ বাহ্যত এ দু'টো তথ্যের মধ্যে অসামঞ্জস্য দৃষ্টিগোচর হলেও প্রকৃত পক্ষে এর মধ্যে কোনো দ্বন্দ নেই। কেননা আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব পাচ শত বৎসরের পথের দূরত্বের সমান । তাই হজরত জিবরাইলের পৃথিবীতে আগমন ও প্রত্যাগমনে সময় লাগে পাচশ' যোগ পাঁচশ সমান সমান এক হাজার বসর। বরং এর কম সময়ের মধ্যেও ফেরেশতারা দুনিয়ায় এসে আসমানে ফিরে যেতে পারেন। আবু তালহা সুত্রে বায়হাকী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, ইহজগতে ফেরেশতারা একদিনে এক হাজার বৎসরের পথ অতিক্রম করতে পারে । আর পরজগতের বিচারের দিন হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান । তবে এমতো কেউ বলেন “এক হাজার বৎসর” “পঞ্চাশ হাজার বৎসর” দু'টো সময়ই আখেরাতের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ মহাবিচারের দিবসের প্রলপ্িতিকে কারো কারো কাছে মনে হবে এক হাজার বৎসর, আবার কারো কারো বোধ হবে পঞ্তাশ হাজার বৎসর । সংক্ষিপ্ত। হজরত আবু হোরায়রা থেকে সর্বোন্নত ও উন্নত সুত্রে হাকেম ও বায়হাকী বর্ণনা করেছেন, বিশ্বাসীদের জন্য প্রতিফল দিবস হবে জোহর ও আসরের মধ্যকার সময়ের মতো সংক্ষিপ্ত। এমতো বক্তব্যের প্রেক্ষিতে বলা যায়, আল্লাহপাক তার আকাশগত নির্দেশাদি পৃথিবীতে কার্যকর করেন পৃথিবীর সময়ানুসারে। এরপর যখন পৃথিবীর আয়ু শেষ হবে, ইতি ঘটবে সকল বিচারকর্তার বিচারকর্মের, সমাপ্ত হবে সকল শাসনকর্তার শাসনের, তখন সকল নেতৃত্ব-কর্তৃত্ব ও ব্যবস্থাপনাকে সম্পৃক্ত করে দেওয়া হবে কেবল মহাবিচার দিবসের সঙ্গে । আর তার পরিমাণ হবে এক হাজার বৎসর । কেউ কেউ বলেছেন, “এক হাজার বৎসর এবং “পঞ্চাশ হাজার বৎসর' সম্বলিত দু'টো আয়াতেই উল্লেখিত হয়েছে “ফী ইয়াওমিন” কথাটি, যার সম্বন্ধ রয়েছে ইয়া"রুজ্ব' এর সঙ্গে। এমতাবস্থায় দ্বন্দ নিরসনার্থে বলা যেতে পারে, আকাশ-পৃথিবীর দূরত্ব পাচশত বৎসরের সমান । এই হিসেবে যাতায়াতে সময় লাগে এক হাজার বসর ৷ আর এই হিসেবে হয়তো সপ্ত আকাশ ও সপ্ত-স্তরবিশিষ্ট পৃথিবীর মধ্যে যাতায়াতে মোট সময় লাগে পঞ্চাশ হাজার বৎসর লাইছ বর্ণনা করেছেন, এরকম বলেছেন মুজাহিদ ৷ মোহাম্মদ ইবনে ইসহাক বলেছেন, কোনো তাফসীরে মাযহারী/৯৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।