এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে (৪৯) এবং এই কোরআন নিশ্চয়ই কাফেরদের অনুশোচনার কারণ হবে (৫০), অবশ্যই এটা নিশ্চিত সত্য” (৫১)। একথার অর্থ__ তোমরা যারা কোরআনকে অস্বীকার করো, তাদের সম্পর্কে আমি ভালো করেই জানি । যথাসময়ে আমি তাদেরকে যথোপযুক্ত শাস্তিদান করবোই । তখন তারা কোরআনের সতর্কবাণীর কথা স্মরণ করে অনুতাপানলে দদ্ধীভূত হতে থাকবে । সুতরাং হে মক্কাবাসী! এখনো সময় আছে, সাবধান হও। এই মুহূর্তে মেনে নাও যে, এই কোরআন অবশ্যই-নিশ্চয় মহাসত্য | এখানে “ইয়াকীন' অর্থ নিঃসন্দিপ্ধ, সত্য । কামুস। 'ইয়াকীন" হচ্ছে প্রজ্ঞার এক উচ্চতর মার্ণের বিশেষণ । এভাবে এখানে কথাটির মাধ্যমে এই তত্তুটিই জানিয়ে দেওয়া হয়েছে যে, কোরআন স্বমহিমায় সতত সমুজ্বল। প্রকৃত অর্থে যারা প্রজ্ঞাবান, তাদের কাছে এ তত্বটি অবিদিত নয়। এভাবে এখানে 'হাক্বুল ইয়াক্ীন' কথাটির অর্থ দীড়িয়েছে__ নিশ্চিত সত্য । কথাটির আসল রূপ ছিলো ইয়াব্বীনুল হাক্* সেত্য বিশ্বাস)। এরকম লিখেছেন “বাহার' অভিধান প্রণেতা । অর্থাৎ কোরআন যে নিশ্চিত সত্য, তা অবশ্য বিশ্বাস্য ৷ একটি প্রশ্ন ঃ “য়াক্রীন” অর্থই নিশ্চিত বিশ্বাস বা সুনিশ্চিত সত্য। তাহলে এখানে “ইয়াকীন' এর সঙ্গে আবার “হাক্* (সত্য) সংযুক্ত হলো কেনো? এরকম পুনরাবৃত্তির স্বার্থকতা কী? উত্তর $ এরকম করা হয়েছে 'ইয়াকীন' কে অধিকতর সুনিশ্চিতি প্রদানার্থে, অধিক প্রবলভাবে প্রকাশার্থে। বাগবী লিখেছেন, “ইয়াক্বীন' ও “হাক্” সমার্থক। ফলে বলা যেতে পারে, শব্দ দু'টো যেনো সম্বন্ধিত হয়েছে নিজেদেরই সঙ্গে, পরিস্ফুটক, পরিপূরক বা পরিপোষকরূপে । শেষোক্ত আয়াতে (৫২) বলা হয়েছে__ 'অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো'। একথার অর্থ__ হে আমার রসুল! অবিশ্বাসীরা আল্লাহ্, রসুল ও কোরআন সম্পর্কে যে সকল অযথার্থ উক্তি করে, তার প্রতিবাদে আপনি বর্ণনা করুন আপনার মহান প্রভুপালয়িতার নামের পবিভ্রতা ও মহিমা । এখানে “তাসবীহ' অর্থ পবিত্রতা । কেউ কেউ বলেছেন, এখানে “তাসবীহ্* অর্থ নামাজ। এভাবে বক্তব্যটি দীড়ায়__ আপনি আল্লাহ্র স্মরণে তার নির্দেশ- নিষেধাজ্ঞাদি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠা করুন নামাজ । আবার কেউ কেউ বলেছেন, এখানকার “বিসমি' নোমের) কথাটির “বা* অব্যয়টি এবং “ইসিম' উভয়ে সন্নিবেশিত হয়েছে অতিরিক্তরূপে । এভাবে বক্তব্যটি দীড়ায়___ বর্ণনা করুন আপন প্রভূপালকের পবিত্রতা । হজরত উকবা ইবনে আমের জুহুনী বর্ণনা করেছেন, যখন “সাব্বিহিস্মা রব্বিকাল আ'জীম' অবতীর্ণ হলো, তখন রসুল স. বললেন, তোমরা এ বাণীকে তাফসীরে মাযহারী/৯৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।