এরপরের আয়াতচতুষ্টয়ে বলা হয়েছে__ “সে যদি আমার নামে কোনো কথা চালাতে চেষ্টা করতো (8৪), আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম (৪৫) এবং কেটে দিতাম তার জীবন-ধমনী (৪৬), অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে তাকে রক্ষা করতে পারে" (8৭)। একথার অর্থ__ কেউ তার নিজের মনগড়া কথাকে আমার কথা বলে চালাতে চেষ্টা করলে আমি কি তা সহ্য করতাম? এরকম অপচেষ্টা করলে আমি তো তাকে মেরেই ফেলতাম । আর তখন তাকে কেউ সাহায্যও করতে পারতো না। সুতরাং হে মন্কাবাসী! মিথ্যাচার পরিত্যাগ করো । মেনে নাও আমার বাণী ও বাণীবাহককে। এখানে 'লাআখাজনা মিনহু বিল ইয়ামীন* অর্থ আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম । অথবা__ আমার দক্ষিণ হস্ত দ্বারা আমি পাকড়াও করতাম তাকে। শেষোক্ত অর্থের ক্ষেত্রে এখানকার “মিন' অব্যয়টি হবে অতিরিক্ত । আর “আল্লাহ্র দক্ষিণ হস্ত' কথাটি দুর্জেয় (মুতাশাবিহাত) আয়াতের অন্তর্ভুক্ত । কেননা আল্লাহ্ আকার ও দিকের অতীত, আনুরূপ্যবিহীন (বেমেছাল)। সুতরাং স্বীকার করতে হবে, কথাটির মর্ম জানেন কেবল আল্লাহ্ । তবে হজরত ইবনে আব্বাস প্রমুখ বলেছেন, এখানে “দক্ষিণ হস্ত" বলে বুঝানো হয়েছে আল্লাহ্র অপার শক্তিম্তাকে। কেননা হাত হচ্ছে শক্তির প্রতীক। অবশ্য একথাটিও স্বীকার্য যে, আল্লাহ্র শক্তিও আল্লাহ্র মতো আনুরূপ্যবিহীন। সুতরাং শেষ পর্যন্ত বিষয়টি থেকে যায় দুর্জয় ও রহস্যাচ্ছননই। “ওয়াতীন* অর্থ জীবন-ধমনী, হৃৎপিণ্ডের একটি শিরা, যা কেটে দিলে মৃত্যু অনিবার্য হয়। “ফামা মিনকুম মিন আহাদিন' অর্থ অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই। আর “আনহু হাজ্বিবীন' অর্থ যে তাকে রক্ষা করতে পারে। এখানকার “আহাদিন' শব্দটি একবচন হলেও বহুবচনার্থক। সেকারণেই শেষে উল্লেখিত হয়েছে বহুবচনরূপী “হাজ্বিষীন” | অর্থাৎ যারা তাকে রক্ষা করতে পারে । এরপরের আয়াতে (৪৮) বলা হয়েছে__ “এই কোরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ” । একথার অর্থ__ যারা সাবধানী মেত্তাকী), কেবল তারাই কোরআনের উপদেশ দ্বারা উপকৃত হতে পারে | হজরত মোজাদ্দেদে আলফে সানি রহঃ বলেছেন, এখানকার “লিল মুস্তাব্বীন' কথাটিতে “আলিফ লাম' ব্যবহৃত হয়েছে বিশেষ অর্থে। অর্থাৎ কোরআন দ্বারা প্রকৃত অর্থে উপকৃত হতে পারেন কেবল সাবধানীরা । আর সাবধানী তারাই, যারা বিশুদ্ধচিত্ত ও পরিশুদ্ধ প্রবৃত্তিবিশিষ্ট। অর্থাৎ যাদের অর্জিত হয়েছে কলব ও নফসের ফানা । এ ধরনের ব্যক্তিগণই কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপকৃত হন। অর্থাৎ কোরআন পাঠ তাদের ক্ষেত্রেই হয় আত্মিক স্তরোন্নতির উপলক্ষ । যারা এরকম নন, তাদের কোরআন পাঠ কেবল একটি সাধারণ পুণ্যকর্ম, অথবা পুণ্যময় অনুশীলন, প্রকৃত উপকারপ্রদায়ক নয়। তাফসীরে মাযহারী/৯২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।