“যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না" অর্থ যা কিছু পরিদৃশ্যমান এবং যা কিছু অপরিদৃশ্য । এরকমও বলা হয়েছে যে, এখানে প্রথমটির অর্থ আকারসম্ভুত এবং দ্বিতীয়টির অর্থ আত্মাবিশিষ্ট । অথবা এখানে “যা তোমরা দেখতে পাও' অর্থ মনুষ্যজাতি এবং “যা তোমরা দেখতে পাও না" অর্থ ফেরেশতা ও জ্বিন। অথবা কথাটির অর্থ__ প্রকাশ্য ও অগ্রকাশ্য অনুগ্রহসন্তার | কিংবা ওই জ্ঞান, যা দেওয়া হয়েছে মানুষ-ফেরেশতা-জ্বিনকে এবং ওই জ্ঞান, যা দেওয়া হয়নি তাদের কাউকেই । আর “এই কোরআন এক সম্মানিত রসুলের বাহিত বার্তা" অর্থ এই কোরআনের ধারক-বাহক ও প্রচারক জিবরাইল আমিন, অথবা মোহাম্মদ মোত্তফা স.। এরপরের আয়াতে (৪১) বলা হয়েছে__ “এটা কোনো কবির রচনা নয়? । একথার অর্থ__ হে মক্কার পৌত্তলিকেরা! “মোহাম্মদ কবি এবং কোরআন তারই রচনা” তোমাদের এই মন্তব্যটি সর্বেবরূপে মিথ্যা, ভিত্তিহীন। এরকম বিস্ময়কর, নিখুত ও অপ্রতিদ্বন্ধী বাণী আল্লাহ্ ছাড়া অন্য কারো হতেই পারে না। কিন্তু তোমাদের তো এর প্রতি বিশ্বাস মাত্রই নেই। এখানে “অল্পই বিশ্বাস করো' অর্থ কিছুই বিশ্বাস করো না । “কৃলীলান' (অল্পই) শব্দটি এখানে কর্মপদ, কিংবা ক্রিয়ার আধার হওয়ার কারণে যবরযুক্ত হয়েছে। আর স্বল্পতাকে সুনির্দিষ্ট করণার্থে এরপর ব্যবহৃত হয়েছে “মা” অব্যয়টি । এভাবে শব্দার্থটি দীড়িয়েছে___ অত্যল্প । অর্থাৎ অত্যল্প সময়ের জন্য তোমরা বিশ্বাস করো । অর্থাৎ কোরআনের বাণীর মহিমা যখন তোমাদের মনোযোগের সম্মুখে সুপ্রকট হয়, তখন তোমরা অভিভূত হয়ে তা স্বীকার করতে বাধ্য হও অত্যন্ত অল্প সময়ের জন্য। পরক্ষণে আত্মসমর্পণ করো তোমাদের জেদ, গৌয়ার্তুমি ও পূর্বসংস্কারের কাছে। এধরনের স্বীকৃতি অস্বীকৃতিরই নামান্তর । কেননা তা স্থায়ী ও কার্যকর কোনোটাই নয়। যেমন বলা হয় “আরে, তুমি তো এদিকে খুব কমই আসো? । অর্থাৎ তুমি তো এদিকে আসোই না। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এটা কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করো (৪২)। এটা জগতসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ” ৪৩)। এখানে “অল্পই অনুধাবন করো” অর্থ অনুধাবনই করো না। এভাবে পুরো বক্তব্যটি দাড়ায়_ কোরআনকে যেমন তোমরা বিশ্বাস করো না, তেমনি এর মর্মবাণীও অনুধাবন করতে চেষ্টা করো না। একে কবির কাব্য এবং গণকের কথা বলে উড়িয়ে দাও। অথচ পরিচ্ছন্ন বিশ্বাস ও সুস্থ বিবেকের দাবি হচ্ছে একথা স্বীকার করা যে, কোরআন অবতীর্ণ হয়েছে জগতসমূহের প্রতিপালক আল্লাহ্র নিকট থেকে । এখানকার “তানযীল' (অবতীর্ণ) শব্দটি ধাতুমূল ও কর্মপদার্থে ব্যবহৃত। তাফসীরে মাযহারী/৯১ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।