Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

“অভাবীদেরকে অন্নদানে উৎসাহিত করতো না" অর্থ সে নিজে তো অভাবীদের অভাব মোচন করতোই না, উপরন্ত এমতো মহান কর্মে অন্যদেরকে করতো নিরুৎসাহিত। কথাটিকে এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে যে, অন্নদানে নিরুৎসাহিত করার শাস্তিই যদি এতো ভয়াবহ হবে, তবে যে এমতো অপকর্ম অহরহ করে, তার শাস্তি হবে আরো কতো ভয়ংকর । অতএব সময় থাকতে সাবধান। এখানে আরো একটি বিষয় প্রমাণিত হয় যে, সত্যপ্রত্যাখ্যানকারীরা তাদের বিশ্বাসগত স্বলনের জন্য শাস্তিপ্রাপ্ত তো হবেই, উপরন্ত শাস্তিভোগ করবে কর্মণত স্বলনের জন্যও । আর নিকৃষ্টতম বিশ্বাস হচ্ছে 'কুফরী'(অবিশ্বাস) এবং নিকৃষ্টতম কর্ম__ অন্ুদানে অনীহা । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ অতএব এই দিন সেখানে তার কোনো সুহৃদ থাকবে না (৩৫), এবং কোনো খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত স্রাব ব্যতীত (৩৬), যা অপরাধী ব্যতীত কেউ খাবে না” (৩৭)। এখানে “ফা লাইসা লাহু ইয়াওমা* (এই দিনে তার থাকবে না) কথাটির “ফা' কারণপ্রকাশক। অর্থাৎ একারণেই সেদিন সেখানে তার পক্ষে থাকবে না কোনো সুহৃদ-স্বজন। “লা ত্বআ*মুন' অর্থ কোনো খাদ্য থাকবে না। 'লা' এখানে অতিরিক্ত। ব্যতিক্রমীটি এখানে পার্থক্যসুচক। “গিসলীন' অর্থ নরকবাসীদের ক্ষতস্থাননিঃসৃত তাজা রক্ত । শব্দটি পরিগঠিত হয়েছে গোসল" থেকে । ইকরামার পদ্ধতিতে হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করে ইবনে আবী হাতেম বলেছেন “গিসলীন' হচ্ছে নারকীদের ক্ষতনিঃসৃত সতেজ শোণিত। রবী ইবনে আনাস এবং জুহাক বলেছেন “গিসলীন" হচ্ছে বিশেষ ধরনের বৃক্ষ, যা আহার্য হবে নারকীদের । মুজাহিদ সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, আমি জানিনা “গিসলীন* কাকে বলে । তবে মনে হয় “গিসলীন" হচ্ছে সীজ গাছ। “লা ইয়া'কুলুহু ইন্লাল খত্বিউন' অর্থ যা অপরাধী ব্যতীত কেউ খাবে না। এখানকার ব্যতিক্রমীটিও পার্থক্যসূচক । অর্থাৎ তা ভক্ষণ করবে কেবল নারকীরা । খত্বিউন* অর্থ অপরাধীরা । অর্থাৎ তারা, যারা ভুলে নয়, অপরাধ করে স্বেচ্ছায়, নিঃশংক ও নির্দিধচিত্তে। সূরা হাকৃব্বহ ঃ আয়াত ৩৮___ ৫২ 3 4514) 29573 55 8১25 ৩৬ ১৪ 9০০: 22515 45258128 ₹:2-/5% 35৮58৫১০৪ 793959 9৯5585252৮5 ৫ র্ ₹৫৮০610,০১৫2এগ 26৯০284৩06৮ অর্ব ছু ই০১০০০০০7৩৯০/০-৪৩৯৬ ৩৯৫ ০9১5 ক পা পর্ণ ৯০১৫১ 56৫ ৬০5 951০530218 5 8০৪ ৮৪৬৬) 5855০ ৭9৮5 সা পার্ল তাফসীরে মাযহারী/৮৯ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।