Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাতে গুজে দেওয়া হবে তাদের অপকর্মসমূহের বিবরণলিপি। এরকমও বলা হয়েছে যে, তখন তাদের বাম হাত তাদের বক্ষ ভেদ করে পিঠের পশ্চাতে বের করে তাতে ধরিয়ে দেওয়া হবে তাদেরই কৃতকর্মের বিবরণী । এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে__ “এবং আমি যদি না জানতাম আমার হিসাব'। একথার অর্থ__ শাস্তি সুনিশ্চিত, একথা বুঝতে পেরে সে তখন তার সতীর্থদেরকে লক্ষ্য করে আরো বলবে, হে আমার স্বজাতি! একি হলো! কতোই না ভালো হতো, যদি আমি আমার এই হিসাব সম্পর্কে জানতে না পারতাম । এখানে “মা হিসাবিয়াহ্‌ প্রশ্রবোধক এবং 'লাম আদরি' (নো জানতাম) এর কর্মপদ । এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে__ "হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো'। একথার অর্থ__ সে আরো বলবে, হায়! হায়! শিঙ্গার ফুকার শুনে মৃত্যুকবলিত হওয়ার পর আমি যদি আর জীবন্ত না হতাম । ওই মৃত্যুই যদি হতো আমার শেষ পরিণতি! কাতাদা বলেছেন, পৃথিবীতে মৃত্যুই ছিলো সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য সর্বাধিক অস্বস্তিকর বিষয়। আর পরজগতে মৃত্যুই হবে তাদের কাম্য । আরো কাম্য হবে, আমলনামা না পাওয়া, হিসাবের সম্মুখীন না হওয়া, পুনজীবনপ্রাপ্ত না হওয়া । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না (২৮)। আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে' (২৯)। এখানে 'মা আগনা আন'ন্নী” (আমার কোনো কাজে এলো না) কথাটির “মা' না-সূচক। অথবা অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্ন । এভাবে বক্তব্যটি দীড়ায়_ কই, আমার ধন-সম্পদ এখন কি আমার কোনো কাজে লাগলো? আমার কর্তৃত্ব-প্রতাপ জনবল___ সবকিছুই তো এখন অবলুপ্ত। আমি তো এখন সম্পূর্ণরূপে অসহায় । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ ফেরেশতাদেরকে বলা হবে, ধরো তাকে, তার গলদেশে বেড়ি পরিয়ে দাও (৩০) অতঃপর তাকে নিক্ষেপ করো জাহান্নামে (৩১) পুনরায় তাকে শৃঙ্খলিত করো সম্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে' (৩২)। “ফেরেশতাদেরকে বলা হবে' কথাটি এখানে অনুক্ত। অর্থাৎ তখন এমতো নির্দেশ দেওয়া হবে জাহান্নামের প্রহরী ফেরেশতাদেরকে লক্ষ্য করে। “আল জাহীম' এখানে কর্মপদ, বসেছে “সল্লুহু' নিক্ষেপ করো) ক্রিয়াপদের পূর্বে । এভাবে তাদের গন্তব্যকে করা হয়েছে সুনির্িষ্ট। আর সে গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম । “আলজাহীম' অর্থ প্রজ্বলিত অগ্নিকুণ্ড, জাহান্নাম । আর “ছুমৃমা (অতঃপর) শব্দটি পুনঃপুনঃ উল্লেখিত হওয়ার কারণে এখানে একথাই প্রতীয়মান হয় যে, ক্রমান্বয়ে বাড়তেই থাকবে তাদের দুর্ভোগ । যেমন প্রথমে তাদের গলদেশে বেড়ি পরানো হবে, তারপর জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারপর বেঁধে ফেলা হবে সত্তর হাত দীর্ঘ এক “শিকলে' আর “ফাস্লুকৃহু' কথাটির “ফা' এখানে অলংকারিক, তাই অতিরিক্ত। অব্যয়টি এখানে যোজক নয় । অন্যথায় “ছুম্মা' ও “ফা' অব্যয় দু'টো হয়ে যাবে একাকার । তাফসীরে মাযহারী/৮৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।