Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

“ফাহুয়া ফী ঈ"শাতির রছীয়াহ' অর্থ সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন । 'রহ্বীয়াহ' অর্থ সন্তোষজনক, আনন্দময় । শব্দটি কর্তৃবাচক হলেও এখানে শব্দটি হবে কর্মবাচক অর্থপ্রকাশক। অর্থাৎ প্রথমোক্ত আয়াত এর অর্থ “আনন্দদানকারী জীবন' না হয়ে হবে “আনন্দময় জীবন" বা “সন্তোষজনক জীবন'। বায়যাবী অবশ্য অর্থ করেছেন কর্তৃবাচক হিসেবেই। জীবনের সঙ্গে আনন্দের বিশেষণটি এখানে সম্পৃক্ত হয়েছে রূপকার্থে । “ফী জ্বান্নাতিন আ'লীয়াহ্‌* অর্থ সুউচ্চ জান্নাতে । অর্থাৎ চির আনন্দময় ওই জীবন যাপিত হবে চিরউন্নত কাননে, আল্লাহ্‌র সানিধ্যক্নাত মহামর্যাদাসম্পন্ন উদ্যানে । অথবা বলা যেতে পারে স্থানগত দিক থেকেও জান্নাত সর্বোন্নত। কেননা জান্নাত রয়েছে সপ্ত আকাশেরও উপরে । কিংবা সুদীর্ঘ তরুরাজি পরিশোভিত বলেই এখানে জান্নাতকে বলা হয়েছে সুউচ্চ । 'কুত্ৃফুহা দানিয়াহ্‌* অর্থ যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে । অর্থাৎ জান্নাতের বৃক্ষরাজি অতি দীর্ঘ হওয়া সত্তেও সেগুলোর ফলগুচ্ছ থাকবে জান্নাতবাসীদের নাগালের মধ্যে। তাই তারা সেখানে দীড়িয়ে, বসে, শুয়ে যেকোনো অবস্থায় যখন ইচ্ছা তখন আহরণ করতে পারবে ফল। এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে__ তাদেরকে বলা হবে, পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যা করেছিলে, তার বিনিময়ে । বাক্যটির পূর্বে উহ্য রয়েছে আর একটি বাক্য । ওই উহ্যতাসহ বক্তব্যটি দীড়ায়__ তাদেরকে বলা পানাহারের এই প্রতুল আয়োজন । সুতরাং তোমরা নিশ্চিন্তে ও পরিতৃত্তির সঙ্গে এখানে সম্পন্ন করতে থাকো পানাহার । লক্ষণীয়, এখানে বলা হয়েছে “কুলু ওয়াশ্রাবৃ' (তোমরা পানাহার করো)। অথচ ২১ সংখ্যক আয়াতে বলা হয়েছে “সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন'। একবচন ও বহুবচনের এই অসঙ্গতি দূর করণার্থে বলা যেতে পারে, হুয়া” (সে) সর্বনামটি কখনো কখনো “তারা' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে । সুতরাং এখানে কোনো অসঙ্গতি আসলে নেই । এমতাবস্থায় আলোচ্য বাক্যটি হবে ২১ সংখ্যক আয়াতের 'হুয়া' উদ্দেশ্যের দ্বিতীয় বিধেয় ৷ অথবা বলা যেতে পারে আলোচ্য বাক্যটি একটি পৃথক বাক্য। “অতীত দিনে যা করে ছিলে তার বিনিময়ে" অর্থ তোমরা পৃথিবীতে যেসকল সুকর্ম করেছিলে, তার পারিতোষিক হিসেবে । “আইয়ামিল খলিয়াহ্‌" অর্থ অতীত দিনে। পৃথিবীর জীবন একসময় অতীত হয়েই থাকে। পৃথিবীর সময়কে এখানে অতীত দিন বলা হয়েছে সে কারণেই । “খলী” বলে ওই স্থান ও কালকে, যা শুন্য হলে আর পূর্ণ হয় না। পৃথিবীবাসীরাও তেমনি, একবার মৃত্যুবরণ করলে আর কখনো পৃথিবীতে ফিরে আসে না। তাই তাদের পৃথিবীর সবকিছুই হয়ে যায় অতীত। যেমন এক আয়াতে বলা হয়েছে “বব্দ খলাত মিন কুবলিহির রসুল (তার পূর্বে অতীত হয়েছেন অনেক রসুল)। তাফসীরে মাযহারী/৮৫ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।