কথা । এখানকার “হাউমৃ* অর্থ লও, নিয়ে নাও, ধরো । শব্দটি ক্রিয়ার অর্থ বিশিষ্ট নামপদ। একবচন বহুবচন পুংলিঙ্গ-স্ত্রীলিগ সকলক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয় একইরূপে ৷ এর কর্মপদ বর্তমানে লুপ্ত। “কিতাবিয়াহ* অর্থ আমলনামা । “কিতাবিয়াহ্* “মালিয়াহ' “সুলতানিয়াহ্' শব্দগুলোর অন্তক্ষরে রয়েছে অপরিণত ছন্দপতনসূচক স্বরভঙ্গি 'হা”। স্বরভঙ্িটি উচ্চারিত হয় যতিপাত ঘটলে । আর মিলিত পাঠে স্বরভঙ্গিটি হয় অপসৃত। আলোচ্য আয়াতে বাক্যের শেষে ঘটেছে যতিপাত। তাই এখানে শেষ শব্দটি উচ্চারিত হবে “কিতাবিয়াহ্*রূপে ৷ এখানে “কিতাবিয়াহ্' হচ্ছে ইব্বরাউ' (পেড়ে দ্যাখো) কথাটির কর্মপদ ৷ আর 'হাউমু' এর কর্মপদ এখানে রয়েছে উহ্য। যেহেতু “কিতাবিয়াহ্* এর অব্যবহিত পূর্বেই উল্লেখিত হয়েছে 'ইক্ররাউ' । এরপরের আয়াতে (২০) বলা হয়েছে__ “আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে' | একথার অর্থ__ এ বিষয়ে আমার সুদ্টু প্রতীতি ছিলো যে, পরকালে আমাকে আমার কৃতকর্মের হিসাব দিতে হবেই । মর্মার্থ__ আমি জানতাম, পরকালে কৃতকর্মের জবাবদিহি অনিবার্ধ। আর তখন পরিত্রাণের উপযোগী হওয়া যাবে কেবল পুণ্যকর্মশীল হলে । তাই আমি আমার জীবনকে করেছিলাম পুণ্যকর্মশোভিত। সেকারণেই আজ আমার ডান হাতে আমলনামা পেয়ে হলাম চিরসৌভাগ্যাধিকারী । উন্লেখ্য, যিনি মহাপ্রভূপালয়িতা, তার সম্মুখে নিজের শুভ কৃতকর্মের উন্মেখ করার অর্থ স্বকৃতিত্ব প্রকাশ করা, যা বিনয়নম্্রতা ও বিশ্বাসী হওয়ার বৈশিষ্ট্য-বিরোধী। তাই এখানে কর্মের উল্লেখ প্রচ্ছন্ন রেখে বলা হয়েছে কেবল বিশ্বাসের কথা । যেনো বলা হয়েছে__ হে আমার প্রভুপালক! এরকম যে ঘটবে তা আমি জানতাম, বিশ্বাস করতাম । পুণ্যকর্মসমূহ সম্পাদন করতাম সেকারণেই । বায়যাবী লিখেছেন, গবেষণালন্ধ জ্ঞান নিঃসন্দিপ্ধ নয়। প্রকৃত অবস্থাকে ধারণার প্রলেপ দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে সেকারণেই । এতে করে একথাটিও প্রমাণিত হয়েছে যে, এভাবে বিশ্বাসকে দৃঢ়তার সঙ্গে প্রকাশ করা দৃষণীয় কিছু নয়, যদিও বিশ্বাসও গবেষণালপ্ধ ৷ আবু ওসমান নাহদীর বরাতে ইবনে মোবারক বর্ণনা করেছেন, আল্লাহপাক বিশ্বাসীদের হাতে তাদের আমলনামা দিবেন সবার অলক্ষ্যে। তারা তাদের আমলনামার পাপগুলো দেখে ভয়ে জড়োসড়ো হয়ে যাবে । স্বস্তি ফিরে পাবে তখন, যখন দেখবে পুণ্যকর্মাবলীর বিবরণ । পুনরায় পাপগুলোর দিকে দৃষ্টিপাত করলে দেখবে, সেগুলো রূপান্তরিত হয়েছে পুণ্যে । তখনই তারা সোৎসাহে বলে উঠবে, এই ধরো আমলনামা । দ্যাখো, পড়ে দ্যাখো । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন (২১); সুউচ্চ জান্নাতে (২২) যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে (২৩)। তাফসীরে মাযহারী/৮৪ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।