Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দূরত্বের সমান। তার উপরেই রয়েছে আন্মাহর আরশ । আরশের উচ্চতাও দুই আকাশের মধ্যবর্তী দূরত্বের সমান। আর মহামহিম আল্লাহ্র আনুরূপ্যবিহীন অবস্থিতি সর্বোপরি । বাগবীও এরকম বর্ণনা করেছেন। তবে তীর বর্ণনায় পৃথিবী থেকে প্রথম আকাশ, এক আকাশ থেকে আর এক আকাশ, মহাসাগর ও আরশের উচ্চতা ইত্যাদির ব্যবধান উল্লেখিত হয়েছে__ পাচ শত বৎসরের পথের দূরত্বের সমান। গতির ন্যনতা ও আধিক্যই সম্ভবত এমতো বর্ণনাবৈষম্যের কারণ । সুতরাং বলা যায়, দু'টো বর্ণনাই স্ব স্ব দৃষ্টিভজ্ির দিক থেকে সঠিক। বাগবী লিখেছেন, হাদিস শরীফে স্পষ্টতঃ উল্লেখ করা হয়েছে, বর্তমানে আল্লাহ্‌র আরশ ধরে আছেন চার জন ফেরেশতা । তাদের এক জনের আকৃতি মানুষের মতো এবং অপর তিন জনের আকৃতি নেকড়ে, বলদ ও গর্দভের মতো । সংখ্যা হবে আট । অর্থাৎ ফেরেশতাদের আটটি বৃহৎ দল তখন আরশ বহনকারী হবে । আল্লাহই জানেন, তাদের সংখ্যা কতো । এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে__ সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবে না। একথার অর্থ__ হে মনুষ্যমগ্ুলী! মহাপুনরুথানের পর কৃতকর্মের বিচারার্থে হাশর প্রান্তরে উপস্থিত করা হবে তোমাদের সকলকে । তখন তোমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য পুণ্য ও পাপ কোনোকিছুই তোমরা চাইলেও গোপন থাকবে না। রসুল স. বলেছেন, প্রতিফল দিবসে মানুষকে হতে হবে তিনটি সাক্ষাতকারের সম্মুখীন। দু'টি সাক্ষাতকার হবে বাদানুবাদ ও অজুহাতের এবং তৃতীয়টি হবে আমলনামা প্রাপ্তির । কেউ আমলনামা পাবে ডান হাতে এবং কেউ বাম হাতে। হাকেম ও তিরমিজির বর্ণনায় এসেছে, সাক্ষাতকার তিনটি হবে তিনটি পৃথক পরিবেশে । প্রথম সাক্ষাতকার হবে আল্লাহ্র শক্রদের সঙ্গে। তারা আল্লাহ্‌কে দেখতে পাবে না। তাই তারা মনে করবে, বাদানুবাদ করলে বোধ হয় পরিত্রাণের কোনো উপায় পাওয়া যাবে। বাদানুবাদে তারা লিপ্ত হবে একারণেই । দ্বিতীয় সাক্ষাতকার হবে অবাধ্যদের উপস্থিতিতে । তারা উপস্থাপন করবে বিভিন্ন রকমের অজুহাত । আল্লাহ্‌ তখন হজরত আদম ও অন্যান্য নবী-রসুলগণের দ্বারা তাদের অজুহাত খণ্ডন করাবেন । শেষে তাদের সকলকে প্রেরণ করবেন জাহান্নামে । তৃতীয় সাক্ষাতকার অনুষ্ঠিত হবে বিশ্বাসীগণের সমাবেশে । আল্লাহ্‌ তাদেরকে এমনভাবে শাসাবেন যে, তারা হয়ে যাবে লঙ্জাবনত ও অনুতপ্ত । শেষে তিনি তাদেরকে দান করবেন মার্জনা ও তুষ্টি। এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__ তখন যাকে তার আমলনামা তার দক্ষিণ হস্তে দেওয়া হবে, সে বলবে, নাও, এই হচ্ছে আমার আমলনামা, পড়ে দ্যাখো” । এখানে বলা হয়েছে তৃতীয় সাক্ষাতকারের সম্মুখীন যারা হবে তাদের তাফসীরে মাযহারী/৮৩ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।