Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কর্দমাক্ত ভূমির মতো একাকার, সমান, উচু-নিচু বলে কিছু থাকবেই না। বায়হাকী বর্ণনা করেছেন, হজরত উবাই ইবনে কাব বর্ণনা করেছেন, তখন গিরিশ্রেণী ও ভূপৃষ্ঠ হবে গোধুলি সদৃশ । অবিশ্বাসীদের সর্বাঙ্গ হবে ধুলি-মলিন। কিন্ত বিশ্বাসীদের অবয়ব থাকবে পরিচ্ছন্ন । আলোচ্য আয়াতে উল্লেখ করা রয়েছে কেবল শর্তের। কিন্তু এর পরিণতি এখানে রয়েছে উহ্য। ওই উহ্যতাসহ বক্তব্যটি দীড়ায়__ শিঙ্গায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্তিকা এবং মৃত্তিকাস্থিত পাহাড় পর্বতসমূহকে উঠিয়ে নিয়ে করা হবে চৌচির, চুরমার। মহাবিনাশ কাণ্ড শুরু হবে এভাবেই । এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে__ “সেদিন সংঘটিত হবে মহাপ্রলয়' । একথার অর্থ__ যে মহাবিনাশপর্বের কথা যুগ যুগ ধরে মহামানবতার শ্রুতিকে সচকিত করেছে, বিশুদ্ধচিত্তদেরকে করেছে উদ্বেল, সেই অবশ্যস্তাবী ঘটনা সংঘটিত হবে তখনই। এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে__ “এবং আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আর সেদিন তা বিশ্রিষ্ট হয়ে পড়বে'। এখানে “ওয়াহ্ইয়ুন' অর্থ বিশ্রিষ্ট, বিপন্ন, শিথিল। দৃঢ়তা । এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে__ ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে এবং সেদিন আটজন ফেরেশতা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করবে তাদের উর্ধে । এখানে “তোমার প্রতিপালকের আরশ" বলে আরশকে করা হয়েছে সম্মানিত। তার এই সম্মানপ্রাপ্তির কারণ হচ্ছে, সারাক্ষণ তার উপরে পতিত হতে থাকে আল্লাহ্‌র অবর্ণনীয় জ্যোতির সম্পাত। আরশবাহী ফেরেশতাগণের সংখ্যা আট । তারা মহাসম্মানিত। আবু দাউদ ও তিরমিজির বর্ণনায় এসেছে, হজরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব বলেছেন, একবার আমরা কয়েকজন রসুল স. এর সঙ্গে বুতহা নামক স্থানে উপবিষ্ট ছিলাম । আকাশে ভেসে যাচ্ছিলো একটি মেঘখণ্ড। তিনি স. সেদিকে ইঙ্গিত করে বললেন, বলো দেখি, ওটা কী? আমরা বললাম “সাহাব'। তিনি স. বললেন, বলো “মুযন*ও । আমরা বললাম, হ্যা, “মুযন'ও। তিনি স. পুনরায় বললেন, বলো, 'ইনান'ও | রসুল স. এরপর বললেন, তোমরা কি জানো, আকাশ ও পৃথিবীর মধ্যেকার ব্যবধান কতো? আমরা বললাম, না। তিনি স. বললেন, ওদু'টোর মধ্যকার ব্যবধান একাত্তর, বায়ান্তর অথবা তিয়াত্তর বসরের পথের দূরত্বের সমান। এরপর তিনি স. একে একে বললেন সাত আকাশের কথা । বললেন, ওগুলোর প্রত্যেকের একটি থেকে অপরটির দূরত্ব একই রকম । শেষে বললেন, সপ্তম আকাশের উপরে রয়েছে একটি মহাসাগর | ওই মহাসাগরের গভীরতাও দুই আকাশের মধ্যকার দূরত্বের সমান। তার উপরে রয়েছে একটি প্রকাণ্ডকায় পার্বত্য ছাগল । তার পায়ের ক্ষুর থেকে কটিদেশের দূরত্ও দুই আকাশের মধ্যবর্তী তাফসীরে মাযহারী/৮২ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।