Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

0 তখন যাহাকে তাহার “আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে, সে বলিবে, 'লও, আমার “আমলনামা, পড়িয়া দেখ; 0 “আমি জানিতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে ।' 0 সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন; 0 সুউচ্চ জান্নাতে 0 যাহার ফলরাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে । 0 তাহাদিগকে বলা হইবে,'পানাহার কর তৃপ্তির সহিত, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়ে ।' মহাপ্রলয় যে অতীব ভয়াবহ এবং তা অস্বীকারকারীদের পরিণতি যে অতীব মন্দ, সে সম্পর্কে এতক্ষণ ধরে ধারণা দেওয়ার পর এখান থেকে শুরু করা হয়েছে তার সবিস্তার বিবরণ । প্রথমে বলা হয়েছে__ ফা ইজা নুফিখা ফিস্‌ সুর" । এর অর্থ__ যখন শিঙ্গায় ফুকার দেওয়া হবে। হজরত ইবনে ওমর বলেছেন, “সূর' হচ্ছে একটি শিউ। ওই শিঙের মধ্যেই ফুৎকার দেওয়া হবে । এরপর বলা হয়েছে___ “একটি মাত্র ফুৎকার” ৷ কথাটির মাধ্যমে এখানে বলা হয়েছে ওই ফুৎকারধ্বনির কথা, যা শুনলে মানুষসহ সকল প্রাণী সংজ্ঞাহীন হয়ে পড়বে। ফুৎকার ধ্বনিত হবে আরো একবার, অথবা দুইবার_ এ সম্পর্কে বিদজ্জনের মধ্যে রয়েছে মতানৈক্য । কেউ কেউ বলেছেন, শিঙ্গায় ফুৎকার ধ্বনিত হবে মোট তিনবার__ ১. ত্রাসের ফুৎকার, যা শুনলে সন্ত্রস্ত হবে সকলে ২. সংজ্ঞাবিলোপক ফুৎকার, যা শুনলে সকলে হয়ে যাবে বেহুশ । ৩. পুনরুথানের ফুত্কার ৷ এই ফুকার শুনেই পুনরুজ্জীবিত হবে মানুষ ও অন্যান্য প্রাণী । ত্রাসসঞ্চারক ফুৎকার সম্পর্কে বলা হয়েছে 'আর সেদিন ফুৎকার দেওয়া হবে শিক্গায়, তখন সন্ত্রস্ত হয়ে পড়বে নভোবাসী ও পৃথিবীবাসীরা'। সংজ্ঞাবিলোপক ফুৎকার সম্পর্কে বলা হয়েছে 'আর ফুৎকার দেওয়া হবে শি্গাতে, ফলে সংজ্ঞাহীন হয়ে পড়বে আকাশবাসী ও পৃথিবীবাসী” । আর পুনরুথানের শিঙ্গাধ্বনি সম্পর্কে বলা হয়েছে “অতঃপর তাতে ফুৎ্কার দেওয়া হবে পুনর্বার, অকস্মাৎ তারা পুনরুথিত হয়ে দেখতে থাকবে পরস্পরকে" । শায়েখ ইবনে আরাবী এরকম ব্যাখ্যার প্রবক্তা । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত একটি দীর্ঘ হাদিসে বলা হয়েছে, শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তিনবার । প্রথম ফুৎকার হবে বিভীষিকাসধ্ারক, দ্বিতীয় ফুৎকারের ফলে সকলে হারিয়ে ফেলবে সংজ্ঞা এবং তৃতীয় ফুৎকার শুনে ঘটবে সকলের পুনরুথান। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে “মসনদে' এবং বায়হাকী তার “আল বাস্ছ" নামক পুস্তকে । কেউ কেউ বলেছেন, শিঙ্গার ফুত্কার ধ্বনিত হবে দু'বার_ মহামরণের এবং মহাপুনরুথানের | অর্থাৎ ত্রাসোদ্দীপক ফুৎকারধ্বনির ফলেই সংজ্ঞাহীন হবে সকলে । হারিয়ে ফেলবে জীবন । পরবর্তীতে জীবন ফিরে পাবে আর একবার তাফসীরে মাযহারী/৮০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।