সন্তান শায়েখ আবদুল আজিজ দেহলভী ছিলেন তার সতীর্থ ও সুহৃদ । প্রথমোক্ত জন বলতেন “ছানাউল্লাহ্কে ফেরেশতারাও সম্মান করে'। শেষোক্ত জন তাকে বলতেন “এযুগের বায়হাকী" । আর তার প্রিয়তম পীর-মোর্শেদ তার উপাধি দিয়েছিলেন “পথের দিশারী” (আলামুল হুদা)। তিনি আরো বলতেন “মহাবিচারের দিবসে কী নিয়ে এসেছো' এমতো প্রশ্নের মুখোমুখি যদি হই, তবে আমি বলবো “ছানাউল্লাহ্কে?। প্রতিদিন এক মঞ্জিল কোরআন পাঠ করতেন তিনি । অতিরিক্ত নামাজ পাঠ করতেন একশত রাকাত । আজীবন এই-ই ছিলো তার নিত্যকার অভ্যাস। এর সঙ্গে নিয়মিত সম্পন্ন করতেন বিচারপ্রার্থীদের বিচার-মীমাংসার দায়িত্ব । এর পরে যে সময়টুকু পেতেন, তা ব্যয় করতেন জ্ঞানানুশীলনে ও গ্রন্থ রচনায়। এভাবে এক সময় অতীত হয়ে গেলো অনেক আলো এবং অনেক অন্ধকার। দিবসের । নিশীথের। মানব সমাজের উ্থান- পতনের । ভারতের সুদীর্ঘ কালের মুসলিম শাসন তখন অস্তমিতপ্রায়। সেই প্রহত প্রদোষকালে তিনি জ্বালিয়ে দিয়ে গেলেন এই অনির্বাণ বাতিঘর___ মহাজ্ঞানের এই অনন্য উপপ্রব, তাফসীরে মাযহারী। কাজ শেষে পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেলেন তার পরম প্রিয়তম সখার কাছে ১২২৫ হিজরী সনের ১১ই রমজানে । আল্লাহপাক তাকে করুন মহাকল্যাণাধিকারী। আর আমাদেরকে করুন ক্ষমায়িত, অনুকম্পায়িত। আমরা একথা ভেবে আজীবন কৃতজ্ঞ থাকতে চাই যে, তাফসীরে মাযহারীর অক্ষরান্তরণ-্রক্রিয়ায় আমাদেরকেও নিযুক্ত করা হয়েছিলো অন্ততপক্ষে তো শ্রমিকরূপে । আমরা নীরবে-নিভৃতে- নেপথ্যে সেই সৌভাগ্যের স্মৃতি সজল চোখে আমৃত্যু স্মরণ করতে চাই। চাই পরিতোষ কেবল তার । আমরা মানে অনুবাদক, সম্পাদক, প্রকাশক, আর্থিক ও অন্যবিধ-সহায়ক, প্রচারক-প্রচারিকা, পাঠক-পাঠিকা, শুভানুধ্যায়ী। আল্লাহুম্মা আমিন । পরিশেষের জ্ঞাতব্য £ আমরা এই মহান গ্রন্থের অনুবাদ করেছি মূলত দিন্থীর নাদ্ওয়াতুল মুসান্নিফের পরিচালক মাওলানা আবদুদ্ দাঈম কৃত উর্দু তরজমা থেকে ।। অবশ্য জটিল বিষয়গুলো পরীক্ষা করে নিয়েছি আরবী ভাষ্য থেকে । আর বঙ্গানুবাদখানি আমরা সকৃতজ্ঞ চিত্তে ব্যবহার করেছি ইসলামিক ফাউণ্ডেশন, বাংলাদেশ এর 'আল- কুরআনুল করীম" থেকে। সম্মানিত পাঠক-পাঠিকাগণের প্রতি উপরোধ__ ত্রুটি ও অনবধানতা চোখে পড়লে জানাবেন । আমরা কৃতার্থ হবো । দোয়াও করবো । শান্তি সম্ভাষণ___ সর্বপ্রথমে ও সর্বশেষে । মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদেদিয়া ভুইগড়, নারায়ণগঞ্জ । ॥|.01110011 9,001
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।