Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছিলাম সলিল সমাধি এবং শেষোক্তদের জনপদ উল্টে দিয়ে করেছিলাম ভূধোথিত। এভাবেই তাদেরকে করেছি নির্মল। কেননা তারা ছিলো সীমালংঘনকারী ও সত্যপ্রত্যাখ্যানকারী। এখানকার 'মুতাফিকাত' শব্দটি সাধিত হয়েছে ইফ্কুন' থেকে । এর অর্থ__ উলটিয়ে দেওয়া। আর “পাপাচারে লিপ্ত ছিলো' অর্থ তারা ছিলো ঘোর অংশীবাদী, চরম দুক্কৃতিকারী, পাপিষ্ঠ, আন্রাহ্দ্রোহী । এরপরের আয়াতে (১০) বলা হয়েছে__ “তারা তাদের প্রতিপালকের রসুলকে অমান্য করেছিলো, ফলে তিনি তাদেরকে শাস্তি দিলেন, কঠোর শাস্তি । একথার অর্থ__ ফেরাউন ও তার সম্প্রদায় যেমন অস্বীকার করেছিলো নবী মুসাকে, তেমনি তাদের পূর্ববর্তী অবাধ্য সম্প্রদায়গ্ুলোও অমান্য করেছিলো তাদের নিজ নিজ নবীগণকে। ফলে তারা সকলেই হয়েছিলো আমার কঠোর শাস্তির শিকার। বিনাশপ্রাপ্ত হয়েছিলো সমূলে । বাক্যটি বিশ্লেষণাআ্বক এবং এর সম্পর্ক রয়েছে আগের আয়াতের “তার পূর্ববর্তীরা” কথাটির সঙ্গে । এখানকার “ফাআখাজাহুম' (ফলে তাদেরকে শাস্তি দিলেন) কথাটির ফা" (ফলে, অতঃপর) অব্যয়টি হেতুবাচক । আর “আখজাতান? হচ্ছে সাধারণ কর্মপদ এবং অবস্থাপ্রকাশক | অর্থাৎ উন্মেখিত পাপাচারের কারণে আল্লাহ্‌ তাদেরকে এমন কঠোর শাস্তি দিয়েছিলেন, যার চেয়ে কঠোর শাস্তি আর হয় না। এরপরের আয়াতে (১১) বলা হয়েছে__ “যখন জলোচ্ছ্বাস হয়েছিলো, তখন আমি তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম নৌযানে” ৷ একথার অর্থ__ ওই কঠোর র একটি দৃষ্টান্ত হচ্ছে নবী নুহের অবাধ্য সম্প্রদায়ের প্লাবন সমাধি। সমগ্র পৃথিবী প্লাবিত হয়েছিলো ওই ভয়ংকর মহাপ্রাবনে। হে সমসময়ের মানুষ! তখন কিন্তু তোমাদের মহান পিতৃপুরুষ নবী নৃহকে আমি ঠিকই রক্ষা করেছিলাম । তাকে ও তার বিশ্বাসী অনুচরবর্গকে আরোহণ করিয়েছিলাম নৌকায় । এরপরের আয়াতে (১২) বলা হয়েছে__ আমি এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য' । একথার অর্থ__ ওই মহাপ্লাবনে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে বিনাশ করে এবং আমার সত্যাধিষ্ঠিত নবী ও তার বিশ্বাসী সহচরবর্গকে উদ্ধার করে আমি তোমাদের জন্য এই শিক্ষণীয় দৃষ্টান্তটি প্রতিষ্ঠিত করতে চেয়েছি যে, তোমরা যেনো বুঝতে পারো আমি যেমন সংহারকারী, তেমনি দয়াময়ও। অর্থাৎ অবাধ্যদের বিনাশ সাধনের মাধ্যমে যেমন প্রকাশ পায় আমার অতুলনীয় পরাক্রম, তেমনি পরিত্রাণদানের মাধ্যমে প্রতীয়মান হয় সীমাহীন দয়া । এরপর বলা হয়েছে__ “এবং এজন্য যে, শ্রুতিধর কর্ণ তা সংরক্ষণ করে'। একথার অর্থ__ তোমরা ওই ইতিবৃত্ত শুনবে, ইতিহাস রচনা করে সমৃদ্ধ করবে স্মৃতির ভাগ্তার, করবে স্মৃতিচারণ, এভাবে ওই ঘটনার আলোকে সংশোধন করবে তোমাদের জীবনযাপন, এটাও ছিলো আমার এমতো ঘটনা ঘটানোর আর একটি উদ্দেশ্য । আর এখানকার “ওয়াই"ইয়াতুন" (সংরক্ষণ করে) কথাটিতে ব্যবহৃত “তানভীন' তাফসীরে মাযহারী/৭৮ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।