Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতের “অস্বীকার করেছিলো" কথাটির সঙ্গে । এখানে “ফাউহলিকু' (ধ্বংস করা হয়েছিলো) কথাটির “ফা' অব্যয়টি কারণপ্রকাশক। “আম্মা' আর) বিশ্লেষক। এভাবে বক্তব্যটি দীড়ায়__ কিয়ামতকে অবিশ্বাস করার কারণে আদ ও ছামুদ জাতিকে শাস্তি দেওয়া হয়েছিলো । আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিলো 'তৃগীয়াহ্‌' (প্রলয়ংকর বিপর্যয়) দ্বারা । “তৃগীয়াহ্‌* অর্থ বিকট-বীভৎস আওয়াজ, মহানাদ। এরকম বলেছেন কাতাদা। অর্থাৎ হজরত জিবরাইল তখন তুলে ছিলেন এক মহানাদ । আর সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে মরে পড়ে গিয়েছিলো ছামুদ জাতির সকল সত্যপ্রত্যাখ্যানকারী । এরকমও বলা হয়েছে যে, তখন আকাশ থেকে উথথিত তৎক্ষণাৎ। কেউ কেউ বলেছেন 'তৃগীয়াহ' শব্দটি 'আফিয়াহ'র মতো ধাতুমুল, যা 'ত্বগইয়ান' (উচ্ছ্ৃঙ্খলতা) এর অর্থপ্রকাশক। অর্থাৎ ছামুদ জাতি বিনাশপ্রাপ্ত হয়েছিলো চরম উচ্ছ্ঙ্খলতার কারণে । তারা তাদের প্রতি প্রেরিত নবীকে অমান্য করেছিলো। বধ করেছিলো আল্লাহ্‌র অপার ক্ষমতার প্রকৃষ্ট নিদর্শন অলৌকিক উদ্ত্রীকে। এরকমও বলা হয়ে থাকে যে, 'ত্ৃগীয়াহ' শব্দটির “তা” আধিক্যপ্রকাশক। এর মর্মীর্__ চরম বিদ্রোহী । উল্লেখ্য, নবী সালেহের অলৌকিক উন্ত্রীটির হন্তারকদের প্রধান হোতা ছিলো কাজার ইবনে সালিফ ৷ এক বর্ণনায় এরকমও বলা হয়েছে যে, হন্তারকদের যে দলটি কাজারকে উল্ত্রীবধের ইন্ধন যুগিয়েছিলো, ওই দলটিই ছিলো সমগ্র ছাযুদ জাতি গোষ্ঠীর সমূলে উৎপাটিত হওয়ার উপলক্ষ । ঘটনাটি ছিলো এরকম___ দুরাচার ছামুদ জাতির পথপ্রদর্শনার্থে আল্লাহপাক প্রেরণ করলেন নবী সালেহকে। তিনি তাদেরকে সত্য ধর্মের প্রতি আমন্ত্রণ জানালেন । কিন্তু তারা তা প্রত্যাখ্যান করলো । বললো, তুমি যে নবী, তার প্রমাণ দেখাও । পাথরের ভিতর থেকে বের করে আনো দশমাসের গর্ভবতী একটি উটনী। যদি এরকম করতে পারো, তবেই কেবল আমরা তোমার কথা মানবো । গ্রহণ করবো তোমার ধর্মমত। নবী সালেহ আল্লাহ্‌ সকাশে প্রার্থনা জানালেন । তার প্রার্থনা গৃহীত হলো । সকলে সবিস্ময়ে দেখলো একটি প্রকাণ্ড পাথরের মধ্য থেকে বেরিয়ে এলো একটি বিরাটাকায় উন্ত্ী'। তার প্রস্থই ছিলো একশত কুড়ি হাত। একটু পরেই ই্ত্রীটি প্রসব করলো তার শাবক । নবী সালেহ বললেন, তোমরা আল্লাহ্র এই অলৌকিক নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করো । তোমাদের কুপের পানি একদিন পর একদিন পান করতে দিয়ো একে । তোমরাও তোমাদের পশুগ্তলোকে পান করিয়ো একদিন পর একদিন। কিছুদিন পর্যন্ত তারা এই নিয়মটিকে মান্য করলো। তারপর হয়ে উঠলো অসহিষ্ণু । উদ্ত্রীটি একদিন পর একদিন তাদের কৃপের পানি নিঃশেষে পান করে । সেদিন তারা কূপের পাশেও যেতে পারে না। নিয়মটি তারা সহ্যই করতে পারলো না। কয়েকজন মিলে ষড়যন্ত্র করলো উদ্্রীটিকে বধ করতে হবে। তাদের এমতো অপকর্মের নেতৃত্‌ তাফসীরে মাযহারী/৭৫ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।