Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

1 যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে; তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে___ উহারা সেথায় লুটাইয়া পড়িয়া আছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায় । 1 অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি? প্রথমে বলা হয়েছে__ “আল হাকৃকৃহ্‌'। এর অর্থ সেই অবশ্যস্তাবী ঘটনা । অর্থাৎ সেই কিয়ামত বা মহাপ্রলয় সুনিশ্চিত । তা যে সংঘটিত হবে তাতে কোনোই সন্দেহ নেই। অথবা কিয়ামতকে “হাকৃকৃহ* বলা হয়েছে একারণে যে, সেদিনই উদঘাটিত হবে সকল বিষয়ের প্রকৃত তত্্। যেমন বলা হয় 'হাকৃক্ৃত আ'লাইহিম শাই* (তার উপর বিষয়টি অপরিহার্য হয়েছে)। এক আয়াতে বলা হয়েছে “হাকৃকৃত কালিমুত আ'জাব" (অপরিহার্য হয়েছে শাস্তির বিষয়টি)। সুতরাং বুঝতে হবে মহাপ্রলয়কে “আল হাকৃকৃহ্‌' বলা হয়েছে এখানে রূপকার্থে। এরপরের আয়াতে (২) বলা হয়েছে__ “মাল হাকৃকৃহ' । এর অর্থ__ কী সেই অবশ্যন্তাবী ঘটনা? এরকম না বলে এখানে “সেটা কী এরকম বললেই যথেষ্ট হতো । কিন্তু কিয়ামতের বিষয়টিতো আর দশটা সাধারণ বিষয়ের মতো নয়। তাই এর যথাগুরুত্্‌ প্রকাশার্থে এখানে উল্লেখ করা হয়েছে প্রশ্নবিশিষ্ট নামপদ । অর্থাৎ মহাপ্রলয়ের গুরুত্ব অপরিসীম । এরপরের আয়াতে (৩) বলা হয়েছে__ তুমি কি জানো, সেই অবশ্যস্তাবী ঘটনা কী"? একথার অর্থ__ হে আমার নবী! আপনি এবং অন্যান্য পৃথিবীবাসী কি জানে মহাপ্রলয়ের স্বরূপ হবে কী ভয়ংকর? সে ঘটনা তো অতীব ভয়াবহ? ভুক্তভোগী ছাড়া তার গুরুত্ব কি কেউ পরিমাপ করতে পারবে? প্রশ্নটি এখানে অস্বীকৃতিজ্ঞাপক | এর সোজাসুজি অর্থ__ মহাপ্রলয়ের প্রকৃত তত্ব অনুধাবন করার সাধ্য কারো নেই। এরপরের আয়াতে (৪) বলা হয়েছে__ “আদ ও ছামুদ সম্প্রদায় অস্বীকার করেছিলো মহাপ্রলয়'। একথার অর্থ__ নবী সালেহের স্বজাতি ছামুদ এবং নবী হুদের সম্প্রদায় আ'দ মহাপ্রলয়কে অস্বীকার করে হয়ে গিয়েছিলো সত্যপ্রত্যাখ্যানকারী। তাই পৃথিবীর জীবনেই তাদের উপরে নেমে এসেছিলো সর্বনাশা আযাব। সে আযাবে চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছিলো তারা । এখানে “মহাপ্রলয়”কে বুঝানো হয়েছে আর একটি সমার্থক শব্দ “'আলকৃরিআ"হ' এর মাধ্যমে । এর শাব্দিক অর্থ এমন বিকট বীভৎস আওয়াজসম্বলিত মহাত্রাস, যা কর্ণবিবরকে করে অকার্যকর, সংহার করে সকল জীবনকে । এভাবে এখানকার আলোচিত আয়াতচতুষ্টয়ের মাধ্যমে একথাটিই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, মহাপ্রলয়কে যে অস্বীকার করে, তার বিনাশ অনিবার্ধ। ইহকাল ও পরকাল উভয় জগতে সে লাঞ্িত ও শাস্তিপ্রাপ্ত হবেই । কেননা সে সত্যপ্রত্যাখ্যানকারী । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে__ আর ছামুদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিলো এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা” । বাক্যটি সম্পর্কযুক্ত আগের তাফসীরে মাযহারী/৭৪ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।