যার পরিণতি ছিলো অতীব মঙগলময় ৷ কেননা উত্তমতা পরিত্যাগও নবীগণের মহান মর্যাদার অননুকূল। অর্থাৎ সাধারণ বিশ্বাসীগণের জন্য যা কিছুই নয়, তা-ও সম্মানিত নবীগণের জন্য অপরাধ । এ সম্পর্কে সবিস্তার আলোচনা সন্নিবেশিত হয়েছে সুরা সফ্ফার তাফসীরে । আউফী প্রমুখ বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, নবী ইউনুস বসবাস করতেন তার স্বজাতির সঙ্গে ফিলিস্তিনে । একবার এক দুর্ধর্ষ ও অত্যাচারী রাজা তাদের উপরে আক্রমণ করে বসলো । ধরে নিয়ে গেলো ফিলিস্তিনবাসীদের বারোটি গোত্রের সাড়ে নয়টি গোত্রের লোকজনকে । অবশিষ্ট রইলো আড়াই গোত্রের লোক। আল্লাহ্ নবী শাইয়াকে প্রত্যাদেশ করলেন, তুমি বনী ইসরাইলদের রাজা হেরাক্রিয়াসকে বলো, সে যেনো ওই অত্যাচারী রাজার কাছে পাঠিয়ে দেয় কোনো বিচক্ষণ ব্যক্তিকে । সে যেয়ে ওই রাজাকে সংযত হতে বলবে । আমি তখন তার মনোভাব পরিবর্তিত করে দিবো। ফলে মুক্তি পাবে বন্দীরা । রাজা হেরাক্রিয়াসের শাসনামলে মানুষের পথণপ্রদর্শনার্থে নিয়োজিত ছিলেন পাঁচজন নবী তাদের মধ্য থেকে নবী ইউনুসকে সে ডেকে পাঠালো । তাকে অনুরোধ করলো অত্যাচারী রাজার কাছে দূত ও সুপারিশকারীরূপে গমন করতে । নবী ইউনুস বললেন,আল্লাহ্ কি আমাকেই সেখানে যেতে বলেছেন? হেরাক্লিয়াস বললো, না নবী ইউনুস বললেন, তাহলে বিচক্ষণ নবীগণের কাউকে সেখানে পাঠালেই তো হয়। হেরাক্রিয়াস আর কিছু বললো না। কিন্তু জনসাধারণ শুরু করলো পীড়াপীড়ি তিনি তাদের প্রতি অতুষ্ট হলেন। যাত্রা করলেন নিরুদ্দেশের পথে । চলতে চলতে পারস্য সাগরের পাড়ে গিয়ে দেখলেন যাত্রী বোঝাই একটি জাহাজ ছাড়বো ছাড়বো করছে। এর পরের ঘটনা বর্ণিত হয়েছে ইতোপূর্বেই। এরপরের আয়াতে (৫০) বলা হয়েছে__ “পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণগণের অন্তর্ভুক্ত করলেন'। একথার অর্থ__ মৎস্যোদরবাসের অনুগহসিক্ত বিপদ ভোগের পর আল্লাহ্ নবী ইউনুসকে পরিণত করলেন পূর্বাপেক্ষা অধিকতর পরিশুদ্ধ ব্যক্তিত্বে। ফলে সতকর্মপরায়ণগণের সাধক বলেছেন, সৃষ্টিকুলের কারো কাছ থেকে দুঃখ-যাতনা এলে ধৈর্য ধারণ করাই কর্তব্য। আর সত্যপ্রত্যাখ্যানকারীদের অমঙ্গল কামনাও সিদ্ধ নয়। বরং সহিষ্ক্ুতার সঙ্গে কামনা করতে হবে তাদের হেদায়েত। সুতরাং বুঝতে হবে, নবীগণের দায়িত্ব যখন এরকম, তখন আউলিয়াগণের দায়িত্ তো সেরকমই হবে। সূরা কৃলাম £ আয়াত ৫১, ৫২ 1০ ৯০-০৪৩০০৪4৪5১৫ ও ১ 4৫63) 56515495258 22248152554 তাফসীরে মাযহারী/৭০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।