Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

নিয়োজিত হয়েছিলাম আমরা সেই আহ্বানের প্রতিধ্বনি পরিপুরণার্থেই। আলহামদু লিল্লাহ্‌! দীর্ঘ সাড়ে চার বৎসর পর আমরা এ মহান দায়িত্ব সমাপন করতে পারলাম । আমাদের যুথবদ্ধ এই প্রচেষ্টাকে তিনিই তো দান করলেন এভাবে নিশ্চন্তি ও প্রশান্তি । সকল প্রশংসা-প্রশস্তি-স্তব-স্ততি কেবলই তাঁর । আমরা তাঁর অভিপ্রায়ের বাতাসে ভাসমান মেঘমালার মতো। ভেসে ভেসে চলেছি। যেদিকে যেভাবে তিনি চান, সেদিকে সেভাবে । আমরা তো তারই জন্য এবং তারই প্রতি প্রত্যাবর্তন আমাদের সকলের । সকল প্রকার উৎকৃষ্ট দরূদ ও সালাম প্রতিনিয়ত বর্ষিত হতে থাক তার পরম প্রিয়তম, শেষফতম ও শ্রেষ্ঠতম বার্তাবাহক হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মুজ্তবা সাল্লাল্লহু আলাইহে ওয়া সাল্লামের প্রতি। ততসহ তার নবী-রসুল-্রাতৃবৃন্দ, তীর পবিত্র পরিবার-পরিজন-বংশধর- সহচর এবং একনিষ্ঠ অনুগামী আউলিয়াগণের প্রতি | বিশেষ করে আমাদের প্রিয়তম পীর ও মোর্শেদ ইমামুল আউলিয়া হজরত হাকিম আবদুল হাকিমের প্রতি । আমিন। এবার “তাফসীরে মাযহারী" রচয়িতা সম্মানার্থ কাষী ছানাউল্লাহ পানিপথী সম্পর্কে কিছু কথা ঃ ১১৪৩ হিজরী সনে জন্গ্রুহণ করেন তিনি। জনুস্থান ভারতের এতিহাসিক শহর পানিপথ। ওই শহরেরই বিজ্ঞ বিচারক ছিলেন তিনি। ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফ্ফান রাদ্িআল্লাহু আনহুর বংশধর । তার মাযহাব ছিলো হানাফী এবং তরিকা ছিলো মোজাদ্দেদি। এই দুই নুরের মহাসমুদ্র তার বিশ্বাসে, আচরণে, কথায়, সিদ্ধান্তে, লেখনীতে বিকশিত হয়েছিলো বিস্ময়কর বিচ্ছুরণে। ধ্ুপদী আরবী ভাষায় দশ খণ্ডে সমাপ্ত সুবৃহৎ কলেবরের তাফসীরে মাযহারী তার প্রকৃষ্ট প্রমাণ। তিনি ছিলেন প্রায় তিরিশটি গ্রন্থের সফল রচয়িতা । তার মধ্যে তাফসীরে মাযহারীই তার বৃহত্তম ও মহোত্তম কীর্তি । গ্রন্থটির নাম রেখেছেন তিনি তার পীর-মোর্শেদের নামে । তিনি ছিলেন প্রকৃত আলেম ও আরেফ । তার মধ্যে সমমাত্রায় একত্র হয়েছিলো রেওয়ায়েত (বর্ণনাক্রমিক বিদ্যা) দেরায়েত (বৃদ্ধিবৃত্তিক জ্ঞানানুশীলন) এবং ফেরাসাত (অন্তর্দৃষ্টি) । যাদের অন্তর অন্ধ, তারা তার সম্যক মর্যাদা উপলব্ধি করতে পারবেন না। বুঝতে পারবেন না কখনো, পীর- মোর্শেদের সাহচর্য ও তাওয়াজ্জোহ কতো মুল্যবান। মোজাদ্দেদে আলফে সানি শায়েখ বদাযুনী এবং তার খলিফা শায়েখ মাযহারে শহীদ জানে জানা'র মাধ্যমে (রহমাতুল্লাহি আ'লাইহিম আজ্বমাঈন)। এই তরিকাই শেষ দিকে মোজাদদেদিয়া তরিকা, প্রথম দিকে নক্শাবন্দিয়া তরিকা এবং পূর্বাপর সকল সময়ে নেসবতে সিদ্দিকী নামে খ্যাত। কেননা এই আধ্যাত্মিক প্রবাহের মূলে রয়েছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক ইবনে আবু কোহাফা রাদিআল্লাহু আনহু। প্রভৃত প্রতিভার অধিকারী এই কালজয়ী পুরুষ সমগ্র কোরআন স্মৃতিবদ্ধ করেন তার সাত বৎসর বয় ক্রমকালে। তারপর শুরু করেন অন্যান্য বিদ্যার চর্চা। তার হাদিসশাস্ত্রের গুরু ছিলেন সে সময়ের সবচেয়ে খ্যাত হাদিসবেত্তা শায়েখ ওয়ালীউল্লাহ্‌ দেহলভী । তার ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।