Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, মাছটি নবী ইউনুসকে গলাধঃকরণ করে নেমে গেলো সাগরের গভীর তলদেশে । ওই ঘোর অন্ধকারেও মৎস্যোদরবাসী নবী শুনতে পেলেন চতুর্দিক থেকে মুহুমুু আল্লাহর তসবী পাঠের আওয়াজ । তিনিও তখন পুনঃপুনঃ আবৃত্তি করতে শুরু করলেন 'লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা জলিমীন:। “ইজ্‌ নাদা ওয়া হুয়া মাকজুম' অর্থ সে বিপদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিলো । অর্থাৎ তিনি মৎস্য উদরে বন্দী হওয়ার কারণে তখন দুঃখভারাক্রান্ত হৃদয়ে অনবরত আল্লাহ্র মহিমা ও প্রশংসা বর্ণনা করছিলেন। এখানকার “ইজ' অব্যয়টি সম্পর্কযুক্ত একটি উহ্য ক্রিয়া উজকুর* (স্মরণ করো) এর সঙ্গে 'লাতাকুন' (হয়ো না) এর সঙ্গে নয়। কেননা হজরত ইউনুস এর পবিত্রতা ও মহিমা বর্ণনার কাজটি গহিত ছিলো না, ছিলো অত্যুত্তম। অনুত্তম ছিলো কেবল তার ত্রাপ্রবণতা। যে প্রসঙ্গের উল্লেখ করেই আল্লাহ্‌ তার প্রিয়তম রসুলকে এই মর্মে সান্ত্বনা দিয়েছেন যে, হে আমার শেষতম রসুল! আপনি যেহেতু রসুলগণের মধ্যে সর্বোত্তম, তাই আপনার জন্য কিছুতেই শোভন নয় মীনোদরবাসী নবী ইউনুসের মতো চঞ্চল্য প্রকাশ করা, যদিও তিনি চরম বিপদকালেও আল্লাহ্‌কে বিস্মৃত হননি। বরং বিষাদাক্রান্ত হয়েও মুহুমূ্ু আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা প্রকাশের মাধ্যমে হয়েছিলেন ক্ষমাপ্রার্থী । এরপরের আয়াতে (৪৯) বলা হয়েছে__ “তার প্রতিপালকের অনুথহ তার নিকট না পৌছলে সে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হতো উনুক্ত প্রান্তরে" ৷ এখানে 'লাও লা নিকটে না পৌঁছলে । এখানকার 'লাও লা' শব্দটি অব্যাহতিসূচক। “তাদারাকা' “আদরাকা' শব্দদ্ধয় সমার্থক। “তাদারাকাহু* অর্থ তাকে না সামলাতো, তার নিকটে পৌছে তাকে রক্ষা না করতো। কথাটির কর্তা “নি"মাত' (অনুগ্হ)। শব্দটি স্ত্রীলিঙ্গবাচক। আর এর ক্রিয়া “তাদারাকা” পুংলিঙ্গবাচক। উন্লেখ্য, এরকম শব্দসমন্ধয় রীতিসিদ্ধ নয় । তবে এর সমর্থনে বলা যেতে পারে যে, এখানকার কর্তা ও ক্রিয়ার মধ্যকার হু" সর্বনামটির উপস্থিতিই এমতো শব্দসমন্বয়কে রীতিসিদ্ধ করেছে। “নিমাতুন" অর্থ অনুগ্বহ, দয়া, অনুকম্পা, কৃপা । আর “মির্‌ রব্বিহী' (তার প্রতিপালকের) কথাটি এর বিশেষণ। এভাবে বক্তব্যটি দীড়িয়েছে_ ওই মহাদুর্বিপাকের সময় আল্লাহ্‌র কৃপা যদি তাকে রক্ষা না করতো, তবে উনুক্ত প্রান্তরে লাঞ্কিত অবস্থায় পড়ে থাকা ছাড়া তার আর কোনো উপায় থাকতো না। 'লানুবিজা বিল আ'রায়ি ওয়া হুয়া মাজমুম' অর্থ সে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হতো উন্মুক্ত প্রান্তরে । উল্লেখ্য, চল্লিশ দিন পর ওই মৎস্যটি তাকে উগলে ফেলে দিয়েছিলো জনমানবশূন্য প্রান্তরে, কিন্তু লাঞ্ছিত তিনি হননি । বরং তখনো করুণাসিক্ত ছিলেন আল্লাহ্র । কেননা তিনি ছিলেন অনুতপ্ত এবং আল্লাহ্‌র পবিভ্রতা ও মহিমা বর্ণনাকারী নবী । আর নবী বলেই আল্লাহপাক তাকে দিয়েছিলেন এমতো দুর্ভোগ, তাফসীরে মাযহারী/৬৯ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।