নীনুয়ায় ফিরে গেলে লোকেরা তো আমাকে এখন থেকে মিথ্যাবাদী বলে উপহাস করতে শুরু করবে । সুতরাং সেখানে ফিরে গিয়ে আর কী হবে? একথা ভেবে তিনি যাত্রা করলেন নিরুদ্দেশের পথে । চলতে চলতে উপস্থিত হলেন এক সাগরের পাড়ে । দেখলেন ঘাটে বাধা একটি যাত্রী বোঝাই নৌকা ছাড়বো ছাড়বো করছে। তিনিও উঠে পড়লেন ওই নৌকায় । নৌকা চলতে শুরু করলো । মাঝ দরিয়ায় গিয়ে থেমে গেলো নৌকাটি । যাত্রীরা পড়ে গেলো মহাসংকটে ৷ মাঝিমাল্লারা অনেক চেষ্টা করেও নৌকাটিকে আর গতিশীল করতে পারলো না। নবী ইউনুস বললেন, নিশ্চয় এ নৌকায় আরোহণ করেছে আল্লাহ্র অবাধ্য কোনো লোক। লোকেরা জিজ্ঞেস করলো, কে সে? তিনি বললেন, সম্ভবত আমিই। হে অভিযাত্রীবৃন্দ! তোমরা আমাকে সাগরে ফেলে দাও | তাহলেই মনে হয় তোমরা এ মহাসংকট থেকে পরিত্রাণ পাবে। যাত্রীরা বললো, না। দেখে তো মনে হয় আপনি সাধুপুরুষ । সুতরাং এমতো অপকর্ম আমরা করতে পারবো না। তার চেয়ে আমরা লটারী করে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেই। এ প্রস্তাবে সম্মত হলো সকলে । লটারী করা হলো তিন বার। আর তিন বারই নাম উঠলো নবী ইউনুসের । তিনি বললেন, এবার তোমরা আর দ্িধাদবন্কে প্রশ্রয় দিয়ো না। সাগরবক্ষে আমাকে নিক্ষেপ করো। লোকেরা তাই করলো । সঙ্গে সঙ্গে একটি বিরাট মৎস্য গ্রাস করলো তাকে । হজরত ইবনে আব্বাস বলেছেন, নৌকা যখন আর চললো না, তখন মাঝি- মাল্লারা বললো, এরকম তো হওয়ার কথা নয়। নিশ্চয় নৌকায় রয়েছে কোনো মহাঘাতক, অথবা পালিয়ে আসা কোনো ক্রীতদাস | আমরা তাকে লটারীর মাধ্যমে চিহ্িঘত করবোই। লটারী করা হলো, তিনবার । প্রতিবারই নাম উঠে এলো নবী ইউনুসের । তিনি তখন স্বেচ্ছায় ঝাঁপ দিলেন তরঙগবিক্ষু্ধ বিশাল সাগরে । সঙ্গে সঙ্গে তাকে গিলে ফেললো এক বিশালাকৃতির মাছ। আল্লাহ্ মাছকে নির্দেশ দিলেন, সাবধান! ইউনুস তোমার আহার্য নয়। তোমার উদরকে আমি বানিয়েছি তার আশ্রয়স্থল ও মসজিদ । অপর বর্ণনায় এসেছে, আল্লাহ তখন বললেন, তোমার পেট তার জন্য বন্দীশালা। এরকমও বর্ণিত হয়েছে যে, হজরত ইউনুস তখন দণ্ডায়মান হয়ে যাত্রীদের উদ্দেশ্যে বললেন, আমিই মহাঘাতক । আমিই পলাতক দাস। লোকেরা বললো, আমরা শুনেছি আপনি আল্লাহ্র নবী । সুতরাং আমরা আপনাকে পানিতে ফেলে দিতে পারি না। আমরা বিষয়টি নিষ্পত্তি করতে চাই লটারীর মাধ্যমে ৷ তাই করা হলো । সকলে বিস্মিত হয়ে দেখলো, প্রতিবারেই উঠে আসছে হজরত ইউনুসের নাম । তিনি তখন নিজেই ঝাঁপ দিলেন সমুদ্রে। এরকমও বর্ণিত হয়েছে যে, হজরত ইউনূস সমুদ্রতীরে উপস্থিত হয়েছিলেন তার স্ত্রী ও দুই শিশুসন্তানকে সাথে নিয়ে । যখন জাহাজে উঠতে যাবেন, তখন ঘটলো সাংঘাতিক ঘটনা । স্ত্রী ও এক সন্তানকে হঠাৎ এসে ভাসিয়ে নিয়ে গেলো সামুদ্রিক ঢেউ । আর অপর সন্তানকে অকস্মাৎ এসে ধরে নিয়ে গেলো একটি নেকড়ে । তিনি দুঃখভারাক্রান্ত অন্তরে একাই উঠে পড়লেন জাহাজে । সে জাহাজও থেমে গেলো মাঝ দরিয়ায় | তাফসীরে মাযহারী/৬৮ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।