Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সাহায্যপ্রার্থী। আমরা তো আমাদের প্রভুপালয়িতাকে আকারবিশিষ্ট বলে মানি না। তখন প্রতিভাসিত হবে আনুরপ্যবিহীন জ্যোতির সম্পাত। তার মধ্যে থাকবে অবোধ্য এক মানবাকৃতির প্রতিচ্ছবি । সম্ভবত ওই উদ্তাসনই হবে জানুদেশের উদ্ভাসন, যা বিশ্বাসীরা প্রত্যক্ষ করবে নির্মেঘ আকাশের দ্িপ্রাহরিক সূর্য, অথবা মেঘমুক্ত আকাশের পূর্ণশশীর মতো সুস্পষ্ট । অবিশ্বাসীরা এমতো দর্শন থেকে হবে সম্পূর্ণ বঞ্চিত । এ কথাই এক আয়াতে বলা হয়েছে এভাবে “কক্ষণোই নয়, সেদিন আল্লাহ্‌ থাকবেন তাদের দৃষ্টির অন্তরালে" রসুল স. বলেছেন, সেদিন পুণ্যবান ও পাপী বিশ্বাসীরা ছাড়া অন্য কেউ যখন সেখানে উপস্থিত থাকবে না, তখন আল্লাহ্‌ উল্লেখিত “আন্মাহ্‌র হাত' “আল্লাহ্‌র চেহারা' এই কথাগুলো যেমন দুর্জয়, তেমনি দুর্জেয় “আল্লাহ্‌র জানুদেশ* কথাটিও। মুতাশীবিহাত দদর্জেয়) পর্যায়ের এ সকল কথার প্রকৃত মর্ম জানেন কেবল আল্লাহপাক । তত্বজ্ঞগণ তাই বলেন, আমরা এসকল কথা মনেপ্রাণে বিশ্বাস করি, যদিও এগুলোর মর্ম আমাদের বোধায়ত্ত নয় । আরো উন্লেখ্য, তৃতীয় জ্যোতিসম্পাত ঘটবে জান্নাতাভ্যন্তরে । সেখানে মনুষ্যাকৃতির প্রতিচ্ছবিও হবে অপসৃত। ওই অবস্থা প্রকাশ পেয়েছে এক আয়াতে এভাবে 'লিল্লাজীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদাতুন' উল্লেখ্য, পরকাল ইবাদত করার স্থান নয়, প্রতিফল প্রাপ্তির স্থান। তৎসত্তেও তখন পুণ্যবান ও পাপী বিশ্বাসীদেরকে সেজদা করতে হুকুম দেওয়া হবে কেবল তাদের দাসত্বের স্বভাব-প্রকৃতি প্রদর্শনার্থে। আর মহামহিমময় আল্লাহ্‌ যখন তার অন্তরাল উঠিয়ে দিবেন, তখন সে অনন্য অনুগহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আল্লাহকে সেজদা জানানোই তো হবে তার দাসগণের জন্য স্বাভাবিক । পুণ্যবান ও পাপী বিশ্বাসীরা সকলেই তখন আদিষ্ট হবে সেজদা করতে। পুণ্যবানেরা সে আদেশ পালন করতে পারবে । কিন্তু পাপীরা পারবে না তাদের অহমিকা ও অন্যবিধ পাপের কারণে । যেমন যথানিয়মে ও যথাসময়ে নামাজ না পাঠ করা, বেদাতীদের সঙ্গে হদ্যতা, ইবাদতে প্রদর্শনপ্রবণতা ইত্যাদি । একটি প্রশ্ন 8 হজরত আবু হোরায়রা প্রমুখের বর্ণনায় এসেছে, অবিশ্বাসীদের দোজখগমনের পর অবশিষ্ট থাকবে কেবল বিশ্বাসী ও কপটাচারীরা । আল্লাহ্‌ তখন তার জ্যোতির উদ্তাস ঘটাবেন। এবং হুকুম দিবেন সেজদা করতে । সে হুকুম পালন করতে পারবে বিশ্বাসীরা, কপটাচারীরা পারবে না। কথাটি বিসদৃশ নয় কি? কপটাচারীরা তখন বিশ্বাসীদের সঙ্গে থাকতে পারবে কীভাবে? জবাব ঃ ওই হাদিসগুলোকে উল্লেখিত কপটাচারী অর্থ ধর্মের শাখা-প্রশাখাগত বিষয়ের কপটাচারী। মুল কপটাচারী বা মুনাফিক নয়। তারা তো অবশ্যই অবিশ্বাসীদের দলভূত। কেননা তাদের স্থলন বিশ্বাসগত। তাই তারা প্রাথমিক বিবেচনাতেই জাহান্নামী । তাদের স্থায়ী আবাস হবে জাহান্নামের সর্বনিন্নস্তরে । তারা আল্লাহ্‌-দর্শন থেকে হবে সম্পূর্ণরূপে বঞ্চিত । রসুল স. বলেছেন, চারটি তাফসীরে মাযহারী/৬৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।