মৌলবাদিতার, প্রতি-মৌলবাদিতার। এভাবে আমরা হারিয়ে ফেলতে বসেছি প্রকৃত পথ। যে পথ সহজ, সরল, অতল, উতরোল। যে পথের বাম যেমন নেই, তেমনি নেই দক্ষিণও | আমাদেরকে তো এ পথেই এসে দীড়াতে হবে । সরে আসতে হবে বাম এবং ডান থেকে । সরে আসতে হবে হিংসা-প্রতিহিংসা থেকে । অজ্ঞতা-প্রতিঅজ্ঞতা থেকে । উপড়ে ফেলতে হবে উগ্রতা, অসহিষ্ক্তা ও উন্নাসিকতার সকল শিকড়। এই মহান কর্তব্যকর্ম আমরা সম্পন্ন করতে পারবো তখন, যখন পূর্ণরূপে মগ্ন হতে পারবো আমাদের একমাত্র প্রভুপালয়িতা আল্লাহ্র নিরবচ্ছিন্ন স্মরণে_ যা সম্ভব হতে পারে কেবল আল্লাহ্র প্রেরিত পুরুষগণের সান্িধ্য-সম্পৃক্ততায়। তারা তো এসেছিলেন। এসেছিলেন তাদের শেষতম ও শ্রেষ্ঠতমজন___ হজরত মোহাম্মদ মোস্তফা আহমদ মুজ্তবা সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম । তার নেপথ্যায়ন সত্ত্বেও মহাপ্রলয়কাল পর্যন্ত অবশ্যকার্যকর থাকবে তারই আনীত কোরআন, তারই শরিয়তের বিধি-বিধান । তার সঙ্গে অবশ্যই প্রবহমান থাকবে মোর্শেদগণ। থাকবেই। কারণ এই সান্লিধ্যপ্রবাহের আলো (তাওয়াজ্জোহ) না পেলে কখনো দূর হবে না বক্ষাভ্যন্তরের অন্ধকার, সংকুচিতি। অন্তরের অন্তস্থলে প্রতিষ্ঠিত হবে না প্রকৃত বিশ্বাস, জ্ঞান, মারেফত। মুক্তিলাভ ঘটবে না প্রকাশ্য-সুক্স-সূম্ম্নাতিসূন্ম (জলি- খফি-আখফা) অংশীবাদিতা (শিরিক) থেকে । বার বার আমরা পঙ্কিত হতে থাকবো কাদিয়ানি, মওদুদী ফেতনার মতো ভয়ংকর সব ফেৎনায়। সুতরাং আমরা বিদ্বান-অবিদ্বান, দক্ষিণপন্থী-বামপন্থী সকলকেই বলি, আসুন প্রকৃত পথে__ সিরাতৃল মুসতাকীমে। এ পথের প্রকৃত তত্ব (হকিকত) অদৃশ্য । এর গন্তব্যের পরিসমাপ্তিও অদৃশ্যে। অদৃশ্য সত্তায়। আর পূর্ণসমর্পণই (ইসলাম) এ পথের পথিকের একমাত্র যোগ্যতা । আমরা তো এভাবেই মান্য করেছি তাকে। আর তিনিও আমাদেরকে এভাবে পূর্ণসমর্পিত বিশ্বাসী হতে বলেছেন। এরশাদ করেছেন 'ইউ'মিনূনা বিল গইব' (আর যে অদৃশ্য বিশ্বাস করে)। হ্যা, আমাদের প্রকৃত আরাধ্য-উপাস্য হওয়ার যোগ্য যিনি, তিনি তো অদৃশ্যই হবেন। তিনি তো আমাদের দৃষ্টি, শ্রুতি, জ্ঞান, বোধ-উপলব্ধির আওতায় আসতেই পারেন না। কেননা আমাদের অস্তিত্ব ও অস্তিতৃসম্পৃক্ত সকলকিছুই সীমাবদ্ধ। আর তিনি আনুরপ্যবিহীনরূপে অসীম, অবিভাজ্য, এক, একক, অদ্বিতীয়। নিসর্গ, মহানিসর্গ এবং নিসর্গাধিনায়ক এই আমরা___ সমগ্র সৃষ্টি সর্বোতরূপে তারই আওতায় । সুতরাং আমরা তার প্রতি সমর্পিত প্রত্যয়ে স্থিত হবো না কেনো? কেনো মেনে নেবো না তার নির্দেশ- নিষেধাজ্ঞাসমূহকে । তিনিই তো আমাদের একমাত্র আশ্রয়, প্রশ্রয়, মহাপ্রভূপালয়িতা। জ্ঞান, প্রেম, সফলতা, খদ্ধি-সিদ্ধি-পরিত্রাণ সকলকিছুই তো নিহিত রয়েছে তার অব্যয়-অক্ষয় বাণীসম্ভারের মধ্যে__ যার সর্বশেষ বিচ্ছুরণ এই মহাগ্রন্থ, এই আল কোরআন । আমরা বিশ্বমানবতাকে এই মহাজ্ঞানের অনুধ্যানে সমবেত হতে বলি, যেমন বলেছেন এই উম্মতের মহান পূর্বসূরী সাহাবী, তাবেয়ী, তাবে তাবেয়ী, পীর-মোর্শেদ- আলেম-আরেফগণ। এর এক অনন্যসাধারণ যথাভাষ্যের বঙ্গাক্ষরান্তরণের দুরূহ কাজে ॥|.1110011 9,001
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.