Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছেন এতো সুন্দর ফলবান বাগান। অথচ তোমরা পণ করেছিলে আল্লাহ্‌র দরিদ্র বান্দাদেরকে কিছুই দিবে না। এটা কি তার অনুপম অনুকম্পার প্রতি অকৃতজ্ঞতা নয়? এখনো সময় আছে। তার সকাশে ক্ষমাপ্রার্থী হও । ঘোষণা করো তার পবিত্রতা ও মহিমা । এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে__ তখন তারা বললো, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো সীমালংঘনকারী ছিলাম? । বক্তব্যটিতে নিহিত রয়েছে তাদের দু'টি স্বীকৃতি__ ১. আল্লাহ জুলুম করা থেকে পবিত্র এবং ২. আমরাই নিজেদের উপরে জুলুমকারী। অভাবগ্রস্ত জনতাকে বঞ্চিত করতে চেয়ে সীমালংঘন করেছি আমরাই । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “অতঃপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো (৩০) । তারা বললো, হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম সীমালংঘনকারী (৩১)। সম্ভবত আমাদের প্রতিপালক এ থেকে আমাদেরকে উৎকৃষ্টতম বিনিময় দিবেন; আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম" (৩২)। এখানে “আকুবাল* অর্থ একে অপরের প্রতি । কথাটি এখানে বাক্যের কর্তা এবং এখানে কর্মপদের অবস্থাপ্রকাশক হচ্ছে “ইয়াতালাওয়ামুন' (দোষারোপ করতে লাগলো)। যেমন বলা হয় 'লাকুয়াহু রাকেবাইন* (উভয়ে মিলিত হলো তাদের বাহনারোহী অবস্থায়)। “হায় দুর্ভোগ! আমরা তো ছিলাম সীমালংঘনকারী” অর্থ হায়! সীমালংঘন তো করেছি আমরাই । আমাদের পুণ্যবান পিতা যেমন দরিদ্র দরদী ছিলেন, আমরা তো তেমন ছিলাম না। তিনি ছিলেন কৃতজ্ঞচিত্ত। আর আমরা তার বিপরীত । “সম্ভবত আমাদের প্রতিপালক এ থেকে আমাদেরকে উৎকৃষ্ট বিনিময় দিবেন' অর্থ তারা বললো আমরা আমাদের কৃতকর্মের জন্য সর্বান্তঃকরণে তওবা করলাম । সাবধান হলাম ভবিষ্যতের জন্য । আর আমরা এরকম করবো না । যথাপ্রাপ্য প্রদান করবো দরিদ্রদের । সুতরাং হে আমাদের আল্লাহ! আমরা আশা রাখি তুমি আমাদের তওবা কবুল করবে এবং আমাদেরকে দান করবে উৎকৃষ্টতর প্রতিদান । কেননা তুমিই একমাত্র ত্রাতা ও দাতা । এখানে ইলা" (প্রতি) অব্যয়টির মাধ্যমে প্রদর্শন করা হয়েছে আল্লাহ্‌র প্রতি অনুরাগের চূড়ান্ত পর্যায়কে। অথবা এখানকার শেষ শব্দটির (রগবত) মধ্যে নিহিত রয়েছে আল্লাহ্‌ অভিমুখী হওয়ার চরমতর আর্তি। তাই এরপর বলা হয়েছে “আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম” । এই বাক্যটিতেই নিহিত রয়েছে তাদের দৃঢ় আশাবাদী হওয়ার কারণ । অর্থাৎ তারা বললো, যেহেতু আমরা এখন অনুতাপানলে জর্জরিত মনে সম্পূর্ণতই আল্লাহ্‌ অভিমুখী, সেহেতু আমাদের দৃ় বিশ্বাস এই যে, তিনি আমাদেরকে দান করবেন উৎকৃষ্টতর বিনিময়। তাফসীরে মাযহারী/৫৬ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।