এমতাবস্থায় এখানকার ব্যতিক্রমী বাক্যটি সংযুক্ত হবে আগের আয়াতের “ফল আহরণ করবে" কথাটির সঙ্গে। অথবা আলোচ্য আয়াতের বাক্যটি একটি পৃথক বাক্য । এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__ 'অতঃপর তোমার প্রতিপালকের নিকট থেকে এক বিপর্যয় হানা দিলো সেই উদ্যানে, যখন তারা ছিলো নিদ্রিত। একথার অর্থ__ “ইনশাআল্লাহ্* বচনবিহীন শপথ উচ্চারণ করার পর তারা ঘুমিয়ে পড়লো। তখন আল্লাহ্র নির্দেশে তাদের বাগানের উপর দিয়ে বয়ে গেলো অগ্নিঝড় । তারা সে ঝড়ের কথা জানতেও পারলো না। এরপরের আয়াতে (২০) বলা হয়েছে__ “ফলে তা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করলো" । “সরীম* অর্থ বিরাণ বাগান, যে বাগানে কোনোই ফল নেই। অথবা অর্থ__ নিশীথ। অর্থাৎ বাগানটি তখন অগ্নিঝড়ে দগ্ধ হয়ে উৎসন্ন হয়ে গেলো অন্ধকার নিশীথের মতো । অথবা “সরীম* অর্থ দিবস। অর্থাৎ দ্ধীভূত বাগান হয়ে গেলো ঝকঝকে দিবসের মতো পরিষ্কার, ফলহীন। “সরমূন” অর্থ কর্তন। দিবস- রজনী পরস্পরের দিক থেকে কর্তিত হয় । তাই দিবস-রজনীকেও বলে “সরীম?। হাসান বসরী বলেছেন, উদ্যানটি থেকে উধাও হয়ে গিয়েছিলো চিত্তাকর্ষক সৌন্দর্য । অর্থাৎ তখন বাগানের কোনোকিছুই আর অবশিষ্ট ছিলো না। হজরত “সরীম' ৷ এভাবে বক্তব্যটি দাঁড়ায়_ আগুনে ঝলসে গিয়ে বাগানটি হয়ে গেলো কালো ছাই। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বললো(২১), তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল বাগানে চলো? (২২)। এখানে “উগদু* অর্থ সকাল সকাল চলো । আরবী ভাষায় “উগদু' এর পরে বসে ইলা" (দিকে) অব্যয় । অথচ এখানে শব্দটির পরে বসেছে আলা” ডেপর)। এর কারণ হিসেবে বলা যেতে পারে, 'গদবুন* এর সম্পর্ক উষ্বাকালের যাত্রার সঙ্গে। আর মনোনিবেশনের অর্থও নিহিত হয়েছে এর মধ্যে । অথবা বলা যায়, এর মধ্যে রয়েছে প্রাধান্য ও সক্ষমতার অর্থ। আবার এরকমও বলা যেতে পারে, উগদু' শব্দটি এখানে অনুজ্ঞাসূচক অসমাপিকা ক্রিয়া । আর এর বিধেয় “আ'লা হারছিকুম” (তোমাদের ক্ষেতে)। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “অতঃপর তারা চললো নিন্নস্বরে কথা বলতে বলতে (২৩), অদ্য যেনো তোমাদের নিকট কোনো অভাবপ্রস্ত ব্যক্তি তাতে প্রবেশ করতে না পারে" (২৪)। একথার অর্থ__ তারা মৃদু আওয়াজে নিজেদের মধ্যে কথা বলতে বলতে অতি সন্তর্পণে বাগানের দিকে চললো । বললো, একদম শোরগোল করো না। নয়তো আগের অভ্যাস অনুসারে অভাবপ্রস্তরা এসে ভিড় জমাবে । তবুও কোনোক্রমে টের পেয়ে তারা যদি এসেই পড়ে, তবে সাবধান! তাফসীরে মাযহারী/৫৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।