0 ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল। 0 প্রত্যুষে উহারা একে অপরকে ডাকিয়া বলিল, 0 “তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চল ।' 0 অতঃপর উহারা চলিল নিশ্নস্বরে কথা বলিতে বলিতে, 0 “অদ্য যেন তোমাদের নিকটে কোন অভাবপ্থস্ত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে নাপারে। 9 অতঃপর উহারা নিবৃত্ত করিতে সক্ষম__ এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল। 0 অতঃপর উহারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল, তখন বলিল, 'আমরা তো দিশা হারাইয়া ফেলিয়াছি।” 0 বরং আমরা তো বঞ্চিত ।' 0 উহাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলিল, “আমি কি তোমাদিগকে বলি নাই? এখনও তোমরা আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছ না কেন? 0 তখন উহারা বলিল, 'আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছি, আমরা তো সীমালংঘনকারী ছিলাম ।' 0 অতঃপর উহারা একে অপরের প্রতি দোষারোপ করিতে লাগিল। 0 উহারা বলিল, হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম সীমালংঘনকারী । এ সম্ভবতঃ আমাদের প্রতিপালক ইহা হইতে আমাদিগকে উৎকৃষ্টতর বিনিময় দিবেন; আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হইলাম ।' 0 শাস্তি এইরূপই হইয়া থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি উহারা জানিত! প্রথমে বলা হয়েছে__ “আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিগণকে"। একথার অর্থ__ ইয়েমেন অঞ্চলের ওই বিশেষ বাগানের মালিকদেরকে অন্নসংকটে ফেলে আমি যেমন করে তাদেরকে পরীক্ষা করেছিলাম, তেমনি করে দুর্ভিক্ষগ্রস্ত করে পরীক্ষা করেছি মক্কাবাসীদেরকে । ঘটনাটি ছিলো এরকম___ মক্কার মুশরিকেরা বার বার মহাসত্য ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করতে লাগলো । তদুপরি ক্রমাগত অত্যাচার করে যেতে লাগলো রসুল স. ও তার বিশ্বাসী অনুচরবর্গের উপর । এভাবে অত্যাচারের মাত্রা যখন সীমা ছাড়িয়ে গেলো, তখন রসুল স. প্রার্থনা জানালেন, হে আমার পরম প্রভৃুপালক! মক্কাবাীদের উপরে আপতিত করো নবী ইউসুফের যুগের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ । বলা বাহুল্য, তীর প্রার্থনা গৃহীত হলো। এক টানা সাত বতসর ধরে তাদেরকে ভোগ করতে হলো অবর্ণনীয় কষ্ট । মৃতদেহ ও মৃতের চামড়া-হাড় ভক্ষণ করতে বাধ্য হলো তারা। শেষে মুক্তি পেলো রসুল স. এর দোয়ার বরকতে । তাফসীরে মাযহারী/৫২ ॥|.11100119,.001
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।