1 উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ইহা তো সেকালের উপকথা মাত্র ।” 1 আমি উহার শুঁড় দাগাইয়া দিব। সম্মানিত করীগণ প্রথমোক্ত আয়াত করেছেন তিন রকম নিয়মে। যেমন__ ১. “আন কানা জা মালিউ ওয়া বানীন' ২. “আআনকানা জা মালিউ ওয়া বানীন' ৩. "লি আন কানা জা মালিউ ওয়া বানীন' | এখানে উদ্ধৃত হয়েছে প্রথম নিয়মটি | সাধারণ কুরীগণ আয়াতখানি এভাবেই পাঠ করে থাকেন। কারী ইবনে আমের, কৃরী হামযা, কারী আবুবকর এবং কৃারী ইয়াকুব পাঠ করতেন দ্বিতীয় নিয়মে হামযা" সহযোগে । আবার কোনো কোনো ক্বারী অবলম্বন করেছেন তৃতীয় উচ্চারণ রীতিটি। কিন্তু যে ভাবেই পাঠ করা হোক না কেনো, বাক্যটির অর্থ দাড়ায় প্রায় একই রকমের__ “এই জন্য যে, সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধিশালী”। অর্থাৎ ওই মিথ্যাচারী চায়, রসুল স. তার আনুগত্য করুন এ কারণে যে, সে ধনবল ও জনবলে শ্রেষ্ঠ। দ্বিতীয় উচ্চারণরীতির ক্ষেত্রে বাক্যটি হবে প্রশ্নবোধক ও অস্বীকৃতিজ্ঞাপক। এভাবে বক্তব্যটি দাঁড়াবে__ হে আমার রসুল! আপনি তার অনুসারী কি হবেন এ জন্য যে, সে বিস্তশালী ও অধিক সন্তান-সন্ততির অধিকারী? অথবা বলা যেতে পারে, প্রশ্নটি প্রযুক্ত হবে পরবর্তী আয়াতের বক্তব্যের সঙ্গে এবং মর্মার্থ দাড়াবে__ সে কোরআনকে “সেকালের উপকথা" বলার ধৃষ্টতা প্রদর্শন করে কি এ জন্য যে, সে সম্পদশালী ও অধিক সন্তান-সন্ততিধারী? কিংবা সম্পদশালী হওয়ার কারণে তার উচিত ছিলো সম্পদদাতার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার বাণী ও তার বাণীবাহককে মান্য করা। কিন্ত সে তো কৃতত্ন ও সত্যপ্রত্যাখ্যানকারী। আর তৃতীয় উচ্চারণরীতিতে যুক্ত করা হয়েছে একটি উহ্য অব্যয় লি” । কিন্ত এতে করে আয়াতখানির কোনো ভিন্ন অর্থ প্রকাশ পায় না। এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে__ “তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে, এটাতো সেকালের উপকথা মাত্র'। একথার অর্থ__ দুরাচার ওলীদের সম্মুখে যখন কোরআনের আয়াত আবৃত্তি করা হয়, তখন সে তা মান্য করার বদলে করে অস্বীকার । চরম দৌরাত্ম্য প্রকাশ করে এমতো অপমন্তব্য করে যে, এগুলো তো অতীত যুগের কিংবদন্তী মাত্র। আল্লাহ্র বাণী কদাচ নয়। এখানে “আসাতীর' অর্থ উপকথা, কল্পকাহিনী, জনশ্রুতি, কিংবদত্তী । এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে__ 'আমি তার শুড় দাগিয়ে দিবো” । এই বাক্যটি একটি পৃথক বাক্য । উক্তিটি শাসনমূলক ও হুমকিপ্রকাশক। “খুরতৃম” এর শাব্দিক অর্থ মাতঙ্গ-শুগ ও বরাহের চিবুক । মর্মীর্থ__ নাসিকা, নাক। মাতঙ্গ ও বরাহের সঙ্গে তুলনা করে এখানে একথাটিই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, কোরআনের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী ওই লোকটির নাক ছিলো হাতীর শুঁড়, অথবা শুকরের থুতনির মতো । ফাররা বলেছেন, এখানে 'শুঁড়' বা নাক বলে বুঝানো হয়েছে তার সারা শরীরকে । অর্থাৎ আংশিক বলে মর্মীর্থ নেওয়া হয়েছে তাফসীরে মাযহারী/৫০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।