Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

'যানীম' এর শাব্দিক অর্থ__ গোত্রপরিচয়হীন হওয়া সত্তেও গোত্রগৌরব প্রকাশকারী। প্রকৃতপক্ষে “যানীম' বলে দু'য়ীয়াকে। '“দু'়ীয়া, বলে পাতানো সন্তানকে, অর্থাৎ যে ওরসজাত সন্তান নয়। অথবা “দু"য়ীয়া' বলে অবৈধ জাতককে । কামুস। বায়যাবী লিখেছেন, “যানীম' কথাটি এসেছে “যানামাতাশ শাত' থেকে । এর অর্থ__ অতি ঝুলন্ত কান ও স্তনবিশিষ্ট ছাগল । উল্লেখ্য আঠারো বছর বয়সে ওলীদ ইবনে মুগীরাকে পুত্র বলে স্বীকৃতি দিয়েছিলো তার পিতা । আখনাস ইবনে শুরাইক বলেছেন, সে ছিলো সাকাফী গোত্রের। পরে তাকে জোহরা গোত্রের অন্তর্ভুক্ত করা হয়। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে অত্যন্ত রূট্ুতার সঙ্গে ব্যক্ত করা হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদের মন্দ গুণাবলী । কিন্তু বিশেষভাবে কে এগুলোর লক্ষ্যস্থল তা ছিলো অজানা । পরে যখন অবতীর্ণ হলো “তদুপরি কুখ্যাত" তখন আমরা বুঝতে পারলাম কুখ্যাত লোকটি হচ্ছে ওলীদ। একটি মাদুলী ঝুলানো থাকতো তার গলায় । তাই তাকে চেনা যেতো সহজেই । ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এই সুরার ১০ ও ১১ সংখ্যক আয়াত অবতীর্ণ হওয়ার পরেও আমরা বুঝতে পারিনি যে, এ সকল কথার লক্ষ্যস্থল কে। এরপর যখন “তদুপরি কুখ্যাত" পর্যন্ত অবতীর্ণ হলো, তখন বুঝতে পারলাম, কথাগুলো বলা রয়েছে ওলীদ সম্পর্কে। ছাগলের কান, অথবা স্তনের মতো ঝুলন্ত ছিলো তার কান। সাঈদ ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, লোকটি প্রসিদ্ধ ছিলো তার দুঙ্কর্মের কারণে, যেমন কোনো ছাগল প্রসিদ্ধ হয় তার লম্বা কান ও ঝুলত্ত স্তনের জন্য । আমার ধারণা, উপরোক্ত নিকৃষ্ট বিশেষণগুলির চেয়ে 'যানীম' বিশেষণটি অধিক নিকৃষ্ট । সেজন্য তা উল্লেখ হয়েছে অপকৃষ্ট কয়েকটি বিশেষণের পরে । হজরত হারেস ইবনে ওয়াহাব খাজায়ী বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, জান্নাতী ও জাহান্নামী কে সেকথা কি আমি তোমাদেরকে জানাবো না? সাহাবীগণ বললেন, নিশ্চয়ই । তিনি স. বললেন, ওই প্রতিপত্তিহীন বিশ্বাসী, যে শপথ করে কিছু বললে আল্লাহ তার বাসনাকে সত্যে পরিণত করে দেন। আর জাহান্নামী সে, যে খল ও মদগর্বিত। সূরা কূলাম £ আয়াত ১৪, ১৫, ১৬ গ্ 4 ডি ১ রে ১০:5৫ 1৫০1৫ ০% ৮ এু$ ৫91 245 পুত 9 053 $156 এর 2) রত ্ রণ কচ পর্ণ ১ _9 শ্ শু 07 & রি ০ রে 5524 -55স্রঞ্েনি। 1 এইজন্য যে, সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধিশালী | তাফসীরে মাযহারী/৪৯ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।