বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সুকুমার স্বভাবাবলীর উৎকর্ষ সাধনের লক্ষেই আবির্ভীত হয়েছি আমি । আহমদ । “মুয়াত্তা গ্রন্থে রয়েছে, তিনি স. বলেছেন, শুভ স্বভাবের সৌন্দর্যসাধন এবং তার প্রচার-প্রসারের উদ্দেশ্যেই প্রেরণ করা হয়েছে আমাকে । হজরত আবু দারদা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে বিশ্বাসীগণের হিসাবের পাল্লায় সবচেয়ে ভারী হবে তাদের সুন্দর স্বভাব আল্লাহপাক ঘৃণা করেন কর্কশভাষী ও অশ্রীলভাষীকে । তিরমিজি, আবু দাউদ তিরমিজি মনে করেন হাদিসটি শুদ্ধসুত্রবিশিষ্ট । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. একবার বললেন, তোমরা কি জানো, কোন আমল অধিকসংখ্যক লোককে জান্নাতবাসী করবে? সাহাবীগণ বললেন, আল্লাহ্ এবং তার রসুলই এ সম্পর্কে ভালো জানেন। তিনি স. বললেন, আল্লাহ্ভীতি ও সচ্চরিত্র জননী আয়েশা বলেছেন, আমি স্বয়ং শুনেছি, রসুল স. বলেছেন, শিষ্টাচারের কল্যাণেই মানুষ রাত জেগে নামাজ পাঠকারী এবং দিনভর রোজা পালনকারী অপেক্ষা উত্তম পদবাচ্য হয় ৷ আবু দাউদ । হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার সহচরবৃন্দের মধ্যে সে-ই আমার অধিকতর প্রিয়, যার স্বভাবচরিত্র অধিকতর উত্তম। বোখারী । বোখারী ও মুসলিমের ভিন্ন বর্ণনায় এসেছে, আমার নিকট মহানুভব তারা, যাদের স্বভাব চরিত্র সুন্দর । বায়হাকীর “শো'বুল ইমান' গ্রন্থে এক মাযানী ব্যক্তি সূত্রে এবং “শরহে সুন্নাহ্" গ্রন্থে হজরত উসামা ইবনে শুরাইক থেকে বর্ণিত হয়েছে, সাহাবীগণ একবার নিবেদন করলেন, হে আন্নাহ্্র বাণীবাহক! মানুষের প্রতি আন্রাহ্র সর্বোৎকৃষ্ট দান কোনটি? তিনি স. বললেন, আদর্শ চরিত্র । হজরত মুয়াজ ইবনে জাবাল বলেছেন, যাত্রাকালে আমি যখন আমার অশ্বের রেকাবে পা রাখলাম তখন রসুল স. আমাকে শেষ উপদেশস্বরূপ বললেন, মানুষের প্রতি শিষ্টাচারী হয়ো। মালেক। পরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ 'শীঘ্বই তুমি দেখবে এবং তারাও দেখকে_ (৫) তোমাদের মধ্যে কে বিকারপরস্ত'(৬)। এখানে “ফা সাতুবসিরু” অর্থ শীঘ্ই তুমি দেখবে । কথাটির “সীন' অক্ষরটি এখানে আবশ্যিক অর্থে ব্যবহৃত । এভাবে কথাটির মাধ্যমে এখানে সম্বোধন করা হয়েছে রসুল স.কে। “ওয়া ইয়ুব্সিরুন' অর্থ এবং তারাও দেখবে । এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে আমার রসুল! মহাবিচারের দিবসে আপনি যেমন দেখবেন, তেমনি দেখবে সত্যপ্রত্যাখ্যানকারীরাও । “বিআয়্যিকুম' অর্থ তোমাদের মধ্যে । “বা” অব্যয়টি এখানে ব্যবহৃত হয়েছে অতিরিক্ত রূপে । আর “মাফতুন' অর্থ বিকারপ্রস্ত, উন্মাদ । এভাবে এখানে “বিআয়্যিকুম' হয়েছে উদ্দেশ্য এবং “মাফতুন” বিধেয় ৷ অথবা 'আল মাকুল” এবং 'আল মাজ্লুদ" এর তাফসীরে মাযহারী/৪৬ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।