0 পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায়, 0 যে কল্যাণের কার্ষে বাধা দান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ, 9 রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত; _ হন্নাকা লালা বুলুকিদি আজীম অব তি অবশ্যই মহান চিত্রে অধিষ্ঠিত। অর্থাৎ হে আমার প্রিয়তম রসুল! আপনি মহান। আপনার স্বভাব-চরিত্র অতীব মহিমময় ৷ সেকারণেই তো আপনি মহাসত্য প্রচারের পথে নীরবে সহ্য করে চলেছেন এতো প্রতিকূলতা, অবর্ণনীয় দুঃখ-কষ্ট । এরকম সহিষ্কুতা, মহত্ব ও দৃঢ়তা তো আর কারো মধ্যে নেই। রসুল স. স্বয়ং বলেছেন, আল্লাহর পথে আমার মতো কষ্ট আর কেউ সহ্য করেনি । হজরত আনাস থেকে আবু নাঈম হাদিসটি উল্লেখ করেছেন তার “হুলিয়া* নামক পুস্তকে । হজরত জাবের থেকে ইবনে আসাকেরও এরকম বর্ণনা করেছেন। রসুল! অবিশ্বাসীদের জন্য অপপ্রার্থনা করুন। তিনি স. বললেন, আমাকে অভিসম্পাত প্রদানকারীরূপে প্রেরণ করা হয়নি। প্রেরণ করা হয়েছে করুণার প্রতিভূরূপে ৷ মুসলিম । হজরত ইবনে আব্বাস ও মুজাহিদ বলেছেন, এখানে “মহান চরিত্র" অর্থ মহান ধর্ম। অর্থাৎ ইসলাম । এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে আমার প্রিয়তম নবী! আপনি তো মহান ইসলাম ধর্মের উপরে চিরপ্রতিষ্ঠিত। হাসান বসরী বলেছেন, এখানে “মহান চরিত্র' অর্থ কোরআনানুগ শিষ্টাচার । উম্মতজননী হজরত আয়েশার কাছে একবার জিজ্ঞেস করা হলো, রসুলেপাক স. এর স্বভাব-চরিত্র সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, তোমরা কি কোরআন পাঠ করো না? তার পবিত্র স্বভাবই তো ছিলো কোরআনের বাস্তবরূপ। এরপর তিনি পাঠ করে শোনালেন “কৃদ আফ্লাহাল্ মু"মিনূন' আয়াতের শেষ পর্যন্ত । বোখারী, মুসলিম । কাতাদা বলেছেন, এখানে মহান চরিত্র অর্থ আল্লাহ্র আদেশসমূহকে সর্বান্তঃকরণে মেনে নেওয়া এবং তার নিষেধসমূহ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা । তিনি আরো বলেছেন, ধার সম্মুখে আল্লাহ্র পরিতোষ সাধন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, তিনিই মহান চরিত্রের অধিকারী । রসুল স. এর মহিমান্বিত চরিত্রের বিবরণ £ হজরত বারা ইবনে আজীব বলেছেন, রসুল স. ছিলেন সবোরিকুষ্ট সুষমার অধিকারী । ছিলেন সুঠাম, সৌম্য__ না দীর্ঘ, নাহুস্ব। হজরত আনাস বলেছেন, আমি রসুল স. এর বিশেষ পরিচারক হিসেবে তার সেবা-যত্ব করেছি দশ বৎসর ধরে । এর মধ্যে তিনি স. কখনো আমাকে এরকম বলেননি যে, তুমি এটা করেছো কেনো, অথবা কেনো এটা করোনি । কৈফিয়তও চাননি আমার কোনো অনবধানতার। তিনি ছিলেন সুমধুর স্বভাববিশিষ্ট ৷ তার তাফসীরে মাযহারী/৪৪ ॥|.011100119,.00
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।