হজরত ইবনে মাসউদ বলেছেন, তোমাদের মধ্যে কেউই মহাবিচারের দিবসে জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পাবে না। তিনি অবশ্যই জিজ্ঞেস করবেন, হে আদম সন্তান! তোমাকে আমার সম্পর্কে নির্ভিক হতে সাহস যোগালো কে? তুমি কি তোমার জ্ঞানান্পাতে কর্ম সম্পাদন করেছো? নবীগণের আহ্বানে কি তুমি সাড়া দিয়েছিলে? আতা আলোচ্য আয়াতের অর্থ করেছেন এভাকে__ হে মানুষ কিসে তোমাকে বিচ্ছিন্ন করেছে তোমার অনুকম্পাপরবশ আল্লাহ থেকে? কে তোমাকে করেছে প্রবৃত্তির পূজারী? হজরত জাবের বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজে দগ্ডায়মান হয়, তখন আল্লাহ্ হয়ে যান তার অভিমুখী । এরপর যখন সে আল্লাহ্র দিক থেকে মুখ ফিরিয়ে নেয় (নামাজ পরিত্যাগ করে) তখন আন্নাহ্ বলেন, ওহে আদম সন্তান! তুমি কার দিকে মুখ ফেরালে? আমার চেয়ে অধিক আপন তোমার কে? সে যখন দ্বিতীয়বার মুখ ফিরিয়ে নেয়, তখনো আল্লাহ্ একই কথা বলেন। কিন্তু তৃতীয়বার সে এরকম করলে আল্লাহ্ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। বায্যার | এরপরের আয়াতে (৭) বলা হয়েছে__ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসমঞ্জস করেছেন” । একথার অর্থ হে মনুষ্য সম্প্রদায়! কী করে তোমরা ভুলে যেতে পারলে তোমাদের পরম অনুকম্পাপরবশ সেই আন্মাহকে, যিনি দয়া করে তোমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে, তারপর তোমাদের বংশানুক্রমকে বিস্তারিত করেছেন শুক্রবিন্দুর মাধ্যমে । তারপর তোমাদেরকে দিয়েছেন সুঠাম দেহবন্নরী এবং সুসমঞ্জস অঙ্গ-প্রত্যঙ্গ । এভাবে তোমাদেরকে করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি! এখানে “আ"দালাক' অর্থ সুসমঞ্জস করেছেন তোমাকে । অথবা__ সমন্বয় করেছেন অঙ-প্রত্য্গুলোর মধ্যে । অর্থাৎ রক্ত-শ্নেম্মা-অল্প-পিত্ত ইত্যাদি পরস্পরবিরোধী উপাদানগুলোকে এক সঙ্গে মিলিয়ে দিয়েছেন তোমাদের অবয়বে এনেছেন কী নিখুঁত ভারসাম্য । এমতো সৃজননৈপুণ্যের প্রতি তোমরা দৃষ্টিপাত করো না কেনো? কোনো কোনো ক্বারী এখানকার “ফা আ'দালাক' কথাটিকে পড়তেন “ফা আপদ্দালাক' যার অর্থ আল্লাহপাক তোমাদের দৈহিক কাঠামোকে করেছেন সুবিন্যস্ত, আর অঙ-প্রত্যঙগগুলোকে করেছেন সামঞ্জস্যপূর্ণ । এরপরের আয়াতে (৮) বলা হয়েছে__ 'যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন" ৷ এখানকার “সূরাত' শব্দটিকে অনির্দিষ্টকারক “তানভীন যুক্ত করে করা হয়েছে “সুরাতিন”। আর এই অনির্দিষ্টবাচকতাকে অধিক গুরুত্বপূর্ণ করার নিমিত্তে এর পরে ব্যবহার করা হয়েছে “মা” অব্যয়টি। এভাবে বুঝানো হয়েছে, তোমরা অসংখ্য হওয়া সত্বেও তিনি তোমাদের সকলকে দিয়েছেন পৃথক পৃথক আকৃতি, যেমনটি তিনি চেয়েছেন। তাফসীরে মাযহারী/৩৭৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।