এখানে “আল কারীম" অর্থ ক্ষমাশীল, মহান । এভাবে বক্তব্যটি দীড়ায়__ সেই ক্ষমাশীল প্রভুপালক সম্পর্কে কে তোমাকে করেছে প্রবঞ্থক, প্রতারক। কে তোমাকে শক্তি যোগালো তার বিরুদ্ধবাদী হতে। তিনি তো তোমাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দিতে পারতেন। অথচ তিনি তা দেননি। তাহলে ভেবে দ্যাখো, তার ক্ষমা ও ওদার্য কতো বিপুল। “কারীম” ক্ষমাশীল, অনুকম্পাপরবশ, মহান) বিশেষণটি এখানে ব্যবহার করা হয়েছে একথা বুঝাতে যে, হে মানুষ! তার এমতো অনুকম্পার কারণেই তোমরা প্রতারণায় পতিত হয়েছো । তার দয়ার সুযোগেই শয়তান তোমাদেরকে একথা বুঝাতে সমর্থ হয়েছে যে, তোমাদের প্রভৃপালনকর্তা তো অসীম দয়াময় । সুতরাং তোমরা শত অপরাধ করলেও তিনি তোমাদেরকে শাস্তি দিবেন না। মুকাতিল বলেছেন, আল্লাহপাক সঙ্গে সঙ্গে শাস্তি দেননি বলেই ওই লোকটি ধোকা খেয়েছে। সুদ্দী বলেছেন, মহান আল্লাহ্র সহনশীলতার কারণেই লোকটি পতিত হয়েছে প্রবঞ্থনায়। আয়াতের প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক | অর্থাৎ আল্লাহ্ তায়ালার সহিষ্ঞ্ুতা ও ওদার্ষের সুযোগ গ্রহণ করে প্রতারণায় পতিত হওয়া সিদ্ধ নয়। আর এরকম ভাবনাও প্রশ্রয়যোগ্য নয় যে, এভাবে শেষরক্ষা সম্ভব হবে । চিরদিনের জন্য ছেড়ে দেওয়া হবে অপরাধীকে । শক্র-মিত্র সব হয়ে যাবে একাকার । কেননা আল্লাহপাক কঠোর শাস্তিদাতাও। অপরাধীকে যথাসময়ে যথোপযুক্ত শাস্তি তিনি অবশ্যই দিবেন। সুতরাং ওঁদাসীন্য ও ওদ্ধত্য পরিত্যাগ করে বিনম্র, অনুগত ও সংযত হওয়াই সমীচীন । “আলকারীম' কথাটির দাবি হচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশে উদ্ুদ্ধ করা এবং প্রতিবাদ করা অকৃতজ্ঞতার। অনুগ্হদাতার দানের প্রতি কৃতর্ন হওয়া নিশ্চয় নিষিদ্ধ ও অসিদ্ধ। বরং এমতো ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করা ও অনুগত হওয়া অপরিহার্য । মার্জনা ও মহানুভবতার সুযোগ নিয়ে পাপমগ্ন হওয়া অবশ্যই ক্ষমাহীন অপরাধ । কেউ কেউ বলেছেন, মহাবিচারের দিবসে পাপীরা যেনো বলতে না পারে, হে আমাদের মহান প্রভুপালক! আমরা তো তোমার অপার অনুকম্পার কারণেই পৃথিবীতে প্রতারণায় পতিত হয়েছিলাম, সেকারণেই অবতীর্ণ করা হয়েছে আলোচ্য আয়াত। অর্থাৎ আলোচ্য আয়াতের উল্লেখ করেই সেদিন তাদের এমতো অশুভ অজুহাত খণ্তন করা হবে। বলা হবে, কেনো? ধোকায় যাতে না পড়ো, সেজন্য তো তোমাদেরকে আগেই সাবধান করে দেওয়া হয়েছিলো । করেন, বলো, আমার ব্যাপারে তোমাকে কে প্রতারণা করেছিলো? আমি জবাব দিবো, পরম প্রভুপালনকর্তা আমার! তোমার আগত-অনাগত করুণাই আমাকে তখন উদাসীন করে রেখেছিলো । আবু বকর ওয়ারাক বলেছেন, আমাকে যদি আল্লাহপাক প্রশ্ন করেন, কিসে তোমাকে তোমার মহান প্রভূপালক সম্পর্কে বিভ্রান্ত করেছে? আমি বলবো, তোমারই মহানুভবতা । হে আমার প্রাণপ্রিয় প্রভূপালক! তোমারই উদারতা । তাফসীরে মাযহারী/৩৭৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।