1 হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল? 1 যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসমঞ্জস করিয়াছেন, 1 যেই আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করিয়াছেন । 1 না, কখনও না, তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাক; 1 অবশ্যই আছে তোমাদের জন্য তত্বীবধায়কগণ; 1 সম্মানিত লিপিকারবৃন্দ; 17 তাহারা জানে তোমরা যাহা কর। প্রথমোক্ত আয়াতপঞ্চকের মর্মীর্ঘ হচ্ছে__ মহাপ্রলয়কালে অবশ্যই মানুষ জানতে পারবে পূর্বাহ্নে তারা কী কী পুণ্যকর্ম প্রেরণ করেছে, আর পশ্চাতে রেখে এসেছে কোন কোন কুপ্রথা, যখন আকাশ ফেটে চৌচির হয়ে ভেঙে পড়বে, নক্ষত্রগুলো কক্ষচ্যুত হয়ে নিক্ষিপ্ত হতে থাকবে কিক্ষিপ্তরূপে, সমুদ্রসমূহ হয়ে উঠবে অগ্নিময়-উত্তপ্ত এবং কবরগুলো উন্মোচিত হয়ে পুনরুখিত হবে সকল মানুষ । বলাবাহুল্য, আলোচ্য আয়াতপঞ্চকে বলা হয়েছে অনেক কথা । কোনো কোনো বিদ্জ্জন বলেছেন, এখানে “অগ্ে পাঠিয়েছে অর্থ সুকীর্তি এবং “পশ্চাতে রেখে গিয়েছে" অর্থ কুকীর্তি। অর্থাৎ সুপ্রথা ও কুপ্রথা, যার অনুসরণ তাদের পরবর্তী বংশধরেরা করে। সেদিন এ বিষয়টিই বার বার মনে পড়বে তাদের । কেউ কেউ বলেছেন, মানুষের মন তখন এই চিন্তায় ভারাক্রান্ত হয়ে থাকবে যে, তারা কী কী করতে পেরেছে এবং কী কী করতে পারেনি । কেউ কেউ আবার বলেছেন, তখন তাদের প্রথমে মনে পড়বে দান খয়রাতের কথা, তারপর জাকাতের কথা । আবার কোনো কোনো বিদ্বান বলেছেন, ইহকাল ও পরকালের মধ্যে কোনটিকে তারা প্রাধান্য দিয়েছিলো, সে কথাই তখন তাদের মনে পড়বে বার বার। যেমন এক আয়াতে বলা হয়েছে “সেদিন মানুষকে জানানো হবে, যা তারা অগ্রগণ্য করেছে এবং যা কিছু করেছে পশ্চাত্গণ্য” । পরের আয়াতে (৬) বলা হয়েছে___ “হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করলো” । একথার অর্থ__ হে মানব জাতি! তোমাকে প্রতারক বানালো কে? কে তোমাকে তোমার দয়াময় প্রভূপালনকর্তার বিরুদ্ধে যেতে অনুপ্রাণিত করলো? আয়াতখানি ভিন্ন প্রসঙ্গের। বাগবী লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে। ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, ইকরামা বলেছেন, আয়াতখানি অবতীর্ণ হয়েছে উবাই ইবনে খলফকে লক্ষ্য করে। কালাবী বলেছেন, উসায়েদ ইবনে কেলাদাহ ছিলো আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার উপলক্ষ । সে একবার রসুল স.কে আঘাত করেছিলো । রসুল স. তার প্রতিশোধ নেননি । ওই ঘটনাকে কেন্দ্র করেই অবতীর্ণ হয়েছে এই আয়াত । তাফসীরে মাযহারী/৩৭৭ ॥||.11100119,.001
— পৃষ্ঠা ৩৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।