Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কিছু স্মরণে রাখা, যা উচ্চারণেও সাবলীল । অর্থাৎ কারো প্রসিদ্ধি, প্রশংসা ও পবিত্রতা বর্ণনা, নামাজ, প্রার্থনা, আকাশজ গ্রন্থ, যাতে লিপিবদ্ধ রয়েছে শরিয়তের বিধিবিধান, শিক্ষামূলক কাহিনী ইত্যাদিও জিকির নামে পরিচিত। এখানে মর্মার্থ গ্রহণ করা হয়েছে শেষোক্তটির। কেননা কোরআন হচ্ছে আল্লাহ্‌র স্মারক, যে আল্লাহ্‌র স্মরণ একান্ত জরুরী__ সর্বদা, অথবা অধিকাংশ সময় আবৃত্তিযোগ্য বিষয়। এই কোরআনের আবৃত্তি অর্থ যেমন আল্লাহ্‌র প্রশংসা বর্ণনা, ইবাদত, তেমনি মানুষের মর্যাদা বৃদ্ধির সহায়ক ও তাদের প্রার্থনা-যাচনাও বটে। “আলামীন' অর্থ বিশ্বজগত, মানবজগত | জ্বিনজগতও এর উদ্দেশ্যভূত। কেননা রসুল স. এর নবুয়ত ছিলো জ্বিন ও মানুষ উভয় সম্প্রদায়ের জন্য । এতদসত্বেও তার পবিত্র সন্তা গোটা বিশ্বজগতের জন্য “রহমত' বা করুণাসিন্ধু। অর্থাৎ তিনি স. “রহমতালিল আ'লামীন'। কোরআন অনুপ্রাণিত করে ফেরেশতাদেরকেও | যেমন হাকেম তার “মুসতাদরাক" গ্রন্থে হজরত জাবের থেকে বর্ণনা করেছেন, যখন সুরা আনআ'ম অবতীর্ণ হলো, তখন রসুল স. বর্ণনা করলেন আল্লাহ্‌র পবিভ্রতা ও মহিমা । তারপর বললেন, এই সুরা অবতীর্ণ হওয়ার কথা জানতে পেরে এতো অধিকসংখ্যক ফেরেশতা সমবেতভাবে এর সুচিতার বর্ণনা করেছিলেন যে আকাশমার্গে তিল ধারণের ঠাই ছিলো না। এরপরের আয়াতে (২৮) বলা হয়েছে__ “তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য'। একথার অর্থ__ যারা মহাসত্যাভিমুখী পথের পথিক, কোরআন শুভোপদেশ কেবল তাদের জন্য । এখানে এরকম বলার কারণ হচ্ছে, মহাসত্যাভিমুখী । আর যাবতীয় বিধান-সংবিধানকে এখানে সীমাবদ্ধ করেছে ইয়াসতাকীম' শব্দটি । সুফিয়ান ইবনে আবদুল্লাহ্‌ সাকাফী বর্ণনা করেছেন, একবার আমি নিবেদন করলাম, হে আল্লাহ্‌র বার্তাবাহক! দয়া করে আমাকে এমন কিছু ধর্মের কথা শোনান, যাতে আপনার মহাপ্রস্থানের পরেও আমাকে অন্য কারো দ্বারস্থ হতে না হয়। রসুল স. বললেন, বলো “আমি আন্লাহ্‌কে বিশ্বাস করলাম এবং একথার উপরেই সুপ্রতিষ্ঠিত রইলাম' । সুত্রে ইবনে জারীর, ইবনে আবী হাতেম এবং সুলায়মান ইবনে কাসেম, ইবনে মুখাইমিয়া সুত্রে ইবনে মুনজির বর্ণনা করেছেন, আলোচ্য আয়াত যখন অবতীর্ণ হলো, তখন আবু জেহেল বললো, বাহ্‌! এবার তো পরিষ্কার করে বলেই দেওয়া হলো যে, যে সরল পথে চলতে চায়, তার জন্যই কোরআন উপদেশ । অর্থাৎ যে এরকম চায় না, তার কাছে কোরআন কিছুই নয়। এভাবে তো বিষয়টিকে সম্পূর্ণরূপে করে দেওয়া হলো আমাদের ইচ্ছাধীন। অর্থাৎ হে মোহাম্মদ! আমরা ইচ্ছা করলে তোমার পথে চলতে পারি, আবার না-ও পারি। তার এমতো কুটকথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো পরবর্তী আয়াত (২৯) । বলা হলো-_ তাফসীরে মাযহারী/৩৭৫ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।