দেখা নিয়ে, যা বর্ণনা করেছেন জননী আয়েশা ও হজরত ইবনে আব্বাস। তাদের অভিমত তো অবশ্যই সঠিক। কিন্ত এর সঙ্গে আলোচ্য আয়াতকে সম্পর্কযুক্ত করার তো কোনো কারণ নেই । আলোচ্য আয়াতের গতি-প্রকৃতি দৃষ্টে তো একথাই প্রতীয়মান হয় যে, রসুল স. এর মাহাত্ম পূর্ণরপে প্রকাশ করাই আলোচ্য আয়াতের উদ্দেশ্য । অর্থাৎ আল্লাহকে যখন তিনি দেখেছেন, তখন তার মর্ধাদা বাড়ে না। কারণ তিনি স. এমনিতেই তার চেয়ে শ্রেষ্ঠ। পূর্বের আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে তার এই বৈশিষ্ট্যগুলো যিনি সামর্থ্যশালী” “আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন “যাকে সেখানে মান্য করা হয়” ও “যিনি বিশ্বাসভাজন' | এরপর আল্লাহ্র দীদারের কথা উল্লেখিত হওয়াই তো স্বাভাবিক, হজরত জিবরাইলের দীদার তো পূর্বোশ্লিখিত মর্ষাদাগুলোর তুলনায় অধিকতর শ্রেষ্ঠ নয়। আর যদি পূর্বোল্লিখিত গুণগুলো ধরা হয় হজরত জিবরাইলের, তবে তো বক্তব্যটির উদ্দেশ্য হয়ে যাবে পণ্ড। কেননা তিনি আবার স্পষ্ট দিগন্তে কাকে দেখবেন? সুতরাং বুঝতে হবে আলোচ্য আয়াতের মর্মীর্থ__ রসুল স. তখন স্পষ্ট দিগন্তে আনুরূপ্যহীন আল্লাহকেই দেখেছিলেন । হজরত জিবরাইল আল্লাহ্র দরবারে প্রভূত মর্ষাদাশালী___ এতে সন্দেহ মাত্র নেই। কিন্তু তাকে দেখলে রসুল স. এর মর্যাদা বেড়ে যাবে, এরকম ভাবার তো কোনো কারণ নেই। কেননা রসুল স. তার তুলনায় আরো অধিক মর্যাদাশালী । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয় (২৪) এবং এটা অভিশপ্ত শয়তানের বাক্য নয় (২৫) । সুতরাং তোমরা কোথায় চলেছো* (২৬)। একথার অর্থ__ হে মক্কাবাসী! হে বিশ্ববাসী! শোনো, আমার শেষতম রসুল এমন নন যে, তিনি আমা কর্তৃক অবতারিত প্রত্যাদেশাবলীর কোনো অংশ প্রকাশ করবেন এবং কোনো অংশ করবেন গোপন। এই আকাশাগত জ্ঞান তিনি কাউকে শেখাবেন, আবার কাউকে শেখাবেন না, এমন কৃপণ তিনি কিছুতেই নন। আর সত্যপ্রত্যাখ্যানকারীদের একথাও সর্বেবরূপে মিথ্যা যে, এই বাণী অভিশপ্ত শয়তানের বাণী । কাজেই হে মক্কাবাসী! হে বিশ্ববাসী! ভেবে দ্যাখো, তার প্রদর্শিত সত্য পথ ছেড়ে দিয়ে তোমরা কোথায় চলেছো? “ফা আইনা তাজহাবুন” অর্থ সুতরাং তোমরা কোথায় চলেছো? এখানকার “ফা' অব্যয়টি নৈমিত্তিক ৷ আর প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। অর্থাৎ এই পথ ছেড়ে তোমরা অন্য কোনো পথে গমন কোরো না। জুজায বলেছেন, এই আয়াতের মর্মীর্থ হকে__ আমি যে পথের সুস্পষ্ট নির্দেশনা দান করলাম, সেই পথের চেয়ে উত্তম পথ আর কোথায় যে, তোমরা সে পথের পথিক হবে? বলো, সে পথ কোনটি? এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “এটা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ*। এখানে 'জিকরুন' অর্থ উপদেশ । “কামুস' অভিধানে উল্লেখ করা হয়েছে “তাজকুরুন* শব্দটির মতো “জিকরুন* শব্দটিও ধাতুমূল। এর অর্থ কোনো তাফসীরে মাযহারী/৩৭৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।