Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কোরআন ব্যাখ্যাতাগণের একটি বড় দলের অভিমত এই যে, এখানকার “তাকে' অর্থ হজরত জিবরাইলকে । অর্থাৎ রসুল স. স্পষ্ট দিগন্তে দেখেছেন হজরত জিবরাইলকে। কাতাদা ও মুজাহিদ বলেছেন, তিনি ছিলেন তখন উর্ধ্বলোকের পূর্ব দিগন্তে। স্বসূত্রে বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. একবার হজরত জিবরাইলকে বললেন, ভ্রাতঃ জিবরাইল! আপনি আমাকে আপনার প্রকৃত আকৃতি দেখান, যে আকৃতি নিয়ে আপনি বিহার করেন আকাশমার্গে। হজরত জিবরাইল বললেন, এটা তো সম্ভব নয়। তিনি স. বললেন, কেনো সম্ভব নয়? হজরত জিবরাইল বললেন, কোথায় দেখতে চান বলুন। রসুল স. বললেন, আবতাহা প্রান্তরে । তিনি বললেন, সেখানে তো স্থান সংকুলান হবে না। তিনি স. বললেন, তাহলে মীনায়। তিনি বললেন, সেখানেও তো একই সমস্যা । তিনি স. বললেন, তাহলে আরাফাতে । তিনি বললেন, আরাফাও অগ্রশস্ত। রসুল স. বললেন, তাহলে হেরা পর্বতে । তিনি বললেন, হেরা পর্বতমালা যদি আমার ভার বহন করতে পারতো, তবে তো ভালোই হতো । কথা মতো একদিন রসুল স. হেরা পর্বতে গেলেন। অকস্মাৎ শুরু হলো অস্ত্রের ঝনঝনানী এবং মেঘমালার গুরুগন্তীর আওয়াজ । আরাফার শৈলমালার দিক থেকে ভেসে উঠলো হজরত জিবরাইলের সুবিশাল দেহাবয়ব। পা মাটিতে এবং মাথা ছুঁয়ে আছে আকাশ । আর পূর্ব-পশ্চিম দিগন্ত ব্যাপী বিস্তৃত হয়ে আছে তার শরীর । রসুল স. ওই সুবিশাল অবয়ব দেখে চেতনা হারিয়ে ফেললেন । মাটিতে লুটিয়ে পড়লো তীর সংজ্ঞাহীন শরীর । হজরত জিবরাইল ধারণ করলেন তার পূর্বরূপ। রসুল স.কে তুলে জড়িয়ে নিলেন তার বুকে । রসুল স. এর জ্ঞান ফিরে এলে বললেন, মহাসম্মানিত ভ্রাতঃ! ইসরাফিলকে দেখলে তো আপনি সহ্যই করতে পারবেন না। তার পা সর্বনিম্ন স্থানে, আর মাথা ঠেকে আছে সপ্তম আকাশ ভেদ করে আরশে। তীর কীধে রয়েছে আল্লাহ্র আরশ। এতো বিশাল বপুর অধিকারী হওয়া সত্তেও তিনি আল্লাহ্‌র ভয়ে হয়ে যান ক্ষুদ্র চড়ুই সদৃশ। আর তখন শ্রেষ্ঠত্ব বিকশিত হয় কেবল আরশাধিপতির ৷ উল্লেখ্য, জননী আয়েশাও স্পষ্ট দিগন্তে হজরত জিবরাইলকে দেখার প্রবক্তা । তিনি বলতেন, যে ব্যক্তি বলে রসুল স. আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী । এরপর তিনি আবৃত্তি করতেন “তিনি দৃষ্টির অধিগম্য নন, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত'। আরো আবৃত্তি করতেন, প্রত্যাদেশ অথবা অন্তরালবর্তী হওয়া ছাড়া কোনো মানুষের পক্ষেই আল্লাহ্‌র সঙ্গে বাক্যালাপ করা সম্ভব নয়” ৷ বোখারী | বিষয়টির সমাধান করা যেতে পারে এভাকে__ মেরাজ রজনীতে রসুল স. আল্লাহকে দেখেছিলেন, একথা যারা বলেন, তাদের অভিমত জননী আয়েশার অভিমত অপেক্ষা অধিক শক্তিশালী । কেননা তার উদ্ধৃত আয়াত “তিনি দৃষ্টির অধিগম্য নন" পরলোকে আল্লাহ্‌র দীদার লাভকে যে নাকচ করে না, সে কথা তো একমত্যসম্ভুত। অনুরূপ মেরাজ রজনীতে রসুল স. এর আল্লাহ্‌দর্শনের বিরুদ্ধে কোনো কথা উদ্ধৃত আয়াতখানিতে নেই । এখন কথা হচ্ছে হজরত জিব্রাইলকে তাফসীরে মাযহারী/৩৭৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।