Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

উল্লেখ না করে মক্কার অংশীবাদীদেরকে এখানে একথাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, এখন রসুল বলে যিনি দাবি করেছেন, তাকে তো তোমরা চল্লিশ বছর ধরে দেখছো । কোনো দিনও তো তোমরা তাকে জ্ঞানবিবেকবর্জিত কিছু বলতে শোনোনি। তাহলে এখন তোমরা তাকে উন্মাদ বলছো কেনো? এটা কি তোমাদের গৌয়ার্তৃমি, না তোমরা নিজেরাই উন্মাদ? তোমাদের উদ্দেশ্য আসলে কী? এরপরের আয়াতে (২৩) বলা হয়েছে__ “সে তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছে'। বিদ্বজ্জনের এঁক্যমত্যাগত সিদ্ধান্ত এই যে, এখানে “সে' অর্থ রসুল স.। অর্থাৎ উর্ধ্ব দিগন্তে সুস্পষ্টভাবে তাকে দেখেছিলেন রসুল স. স্বয়ং। আর তাকে অর্থ আরশের অধিকারীকে। এমতাবস্থায় “স্পষ্ট দিগন্তে কথাটি হবে “সে দেখেছে এর অবস্থাপ্রকাশক। অর্থাৎ রসুল স. যখন সপ্ত আকাশের উধ্রবে এমনকি মহাসৃ্টির সর্বোচ্চ দিগন্তে অবস্থান করছিলেন, তখন তিনি স. প্রত্যক্ষ করেছিলেন আল্লাহ্পাককে। বাগবী লিখেছেন, মেরাজের ঘটনায় আমরা শুরাইক ইবনে আবদুল্লাহ্‌ সূত্রে হজরত আনাস কর্তৃক বর্ণিত যে হাদিস উল্লেখ করেছি, তাতে বলা হয়েছে, তিনি স. নিকটবর্তী হলেন মহীয়ান গরীয়ান আল্লাহতায়ালার । হলেন ধনুকের দুই জ্যা, অথবা তদপেক্ষা অধিক সমীপবর্তী। এরকম বর্ণনা করেছেন হজরত আবু সালমা এবং হজরত ইবনে আব্বাসও | জুহাক তাই বলেছেন, রসুল স. তখন আল্লাহকে দেখেছিলেন কীভাবে, সে সম্পর্কে বিদ্বানগণ ব্যক্ত করেছেন বিভিন্ন রকমের অভিমত । কেউ বলেছেন, তিনি স. তাকে দেখেছিলেন অন্তর্চক্ষু দিয়ে। যেমন এক আয়াতে বলা হয়েছে “তিনি যা দেখেছেন, তার হৃদয় তা অস্বীকার করেনি'। হজরত ইবনে আব্বাসও এরকম বলেছেন। আবুল আলিয়া সূত্রে মুসলিম বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, “তিনি যা দেখেছেন, তার হৃদয় তা অস্বীকার করেনি' অর্থ রসুল স. আল্লাহ্‌ পাককে দেখেছিলেন দু'বার, হৃদয়ের চোখ দিয়ে । হজরত আনাস, হাসান বসরী ও ইকরামা বলেছেন, রসুল স. আল্লাহকে দেখেছিলেন তার চর্মচক্ষু দিয়ে। হজরত ইবনে আব্বাস থেকে ইকরামা বর্ণনা (খলিল)রূপে ৷ হজরত মুসাকে নির্বাচন করেছিলেন কথক বা বক্তা (কলিম)রূপে, আর রসুলে পাক স.কে নির্ধারণ করেছিলেন তার দীদার দানের জন্য ৷ হজরত আবু জর বর্ণনা করেছেন, আমি একবার রসুল স.কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র বাণীবাহক! আপনি কি স্বচক্ষে আল্লাহকে দেখেছেন? তিনি স. জবাব দিলেন, কেমন করে দেখবো? তিনি যে নূর । আমি বলি, সম্ভবত “আলউফুক্ল্‌ মুবীন” এবং “আল উফুকুলি আ'লা অর্থ আধ্যাত্ম পথের পথিকদের পথপরিক্রমার শেষ স্তর, দাসতৃ-তত্তের সর্বোচ্চ পর্যায় হকিকতে মোহাম্মদী, যা প্রেমের বিশুদ্ধতম মহিমা । এটাই লা তাআশ্ম্যুন (সীমাবিহীনতা)। এমতো স্তরে পথ পরিক্রমণের কথা চিন্তাও করা যায় না। এই পর্যায়ে পরিভ্রমণীয় হতে পারে কেবল চিন্তা-গবেষণা। মহামান্য মোজাদ্দেদ এরকমই বলেছেন । তাফসীরে মাযহারী/৩৭২ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।