Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এখানকার “ইনদা' (নিকট) শব্দটি সম্পর্কযুক্ত “মাকীন' এর সঙ্গে। অর্থাৎ আরশের অধিপতির নিকট তিনি স. অত্যন্ত মর্যাদাসম্পন্ন প্রিয়তমজন । সুতরাং তিনি মানবমগ্ডলীর অবশ্যমাননীয় । 'মুত্বাইন' অর্থ যাকে মান্য করা হয়। অর্থাৎ ফেরেশতারাও তাকে মান্য করে চলে । আর ছাম্মা আমীন' অর্থ যে বিশ্বাসভাজন। বাগবী লিখেছেন, মেরাজ রজনীতে আকাশের দ্বাররক্ষীরা হজরত জিবরাইলের নির্দেশে আকাশের দ্বার খুলে দিয়েছিলো রসুল স. এর মহামর্যাদার কারণেই। স্বর্গ- নরকের প্রহরীরাও দ্বার খুলে দিয়ে সম্মান জানিয়েছিলো তাকে । আমি বলি, আকাশ ও স্বর্গ-নরকের ছ্বারোন্মোচন ছিলো রসুল স. এর অতুলনীয় মর্ধাদার এক অনন্য নিদর্শন। অথবা “মান্য করা হয়* কথাটির অর্থ হবে এখানে__ আল্লাহ্পাকের প্রত্যাদেশ প্রথমত অবতীর্ণ হয় হজরত জিবরাইলের উপর । তারপর তার মাধ্যমে পৌছে যায় অন্যান্য ফেরেশতার কাছে। হজরত নাওয়াস ইবনে সামআন বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহপাক যখন কোনো কিছু প্রত্যাদেশ করেন, তখন সমস্ত আকাশে শুরু হয় কম্পন। আকাশবাসীরা তখন সেজদাবনত হয়ে হারিয়ে ফেলে তাদের চেতনা । এরপর প্রথম চেতনা ফিরে পান হজরত জিবরাইল । প্রত্যাদেশাবলী নিয়ে অবতরণ করেন নিম্নবর্তী আকাশসমূহের দিকে । আকাশবাসী ফেরেশতারা জিজ্ঞেস করে, আমাদের পরম প্রভুপালনকর্তা কী বললেন? হজরত জিবরাইল বলেন, তিনি যা বলেন, তা সত্যই বলেন। তিনি সুমহান, সুপবিত্র। সকল ফেরেশতা তখন তার কথার প্রতিধ্বনি করতে থাকে। সে ধ্বনি অনুরণিত হতে থাকে সমগ্র আকাশমার্ণে । আলোচ্য আয়াতের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, ফেরেশতাদের আনুগত্যের লক্ষ্যস্থল হজরত জিবরাইল। আর তিনি সহ সমগ্র ফেরেশতার আনুগত্যের লক্ষ্যস্থল রসুলুল্রহ স.। সুফী দার্শনিকগণ বলেন, হকিকতে মোহাম্মদী হচ্ছে মহাসত্যের ভাবাবেগস্থল (ফাইজে ওয়াজুদ) এবং নৈকট্যভাজনতার দিক দিয়ে এই নিখিল সৃষ্টি ও সন্তাব্য জগতের মধ্য থেকে শীর্ষস্থানীয় সৃষ্টির উৎসমূল। রসুল স. স্বয়ং বলেছেন, আকাশে আছে আমার দুই মন্ত্রী জিবরাইল ও মিকাইল। আর আমার পৃথিবীর দুই মন্ত্রণাদাতা হচ্ছে আবু বকর ও ওমর । সুতরাং একথা আর না বললেও চলে যে, রসুল স. ছিলেন হজরত জিবরাইলেরও আনুগত্যের লক্ষ্যন্থল। এরপরের আয়াতে (২২) বলা হয়েছে__ 'আর তোমাদের সাথী উন্মাদ নয়? । বাক্যটি শপথের জবাব । এখানে “তোমাদের সাথী* বলে বৃঝানো হয়েছে রসুল স.কে। মক্কার অংশীবাদীরা তাকে উন্মাদ" বলেছিলো । এক আয়াতে কথাটি বলা হয়েছে এভাবে “সে কি আল্লাহ্‌ সম্পর্কে অসত্য রচনা করেছে, না সে একটা উন্মাদ"? ১৯ সংখ্যক আয়াতের 'বার্তাবহ' অর্থ যদি রসুল স. হন, তাহলে বুঝতে হবে এখানে “তোমাদের সাথী" বলে বুঝানো হয়েছে তাকেই । এভাবে সর্বনামের তাফসীরে মাযহারী/৩৭১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।