নক্ষত্রকে বলে 'খুন্নাস' ৷ বরং 'খুন্নাস' বলে অস্তাচলকেই ৷ আমি বলি, 'খুন্নাস'ও 'কুন্নাস” শব্দদ্বয় সমার্থক। এরকম বললে পুনরাবৃত্তির সংশয় আর থাকে না। 'কুন্নাস' বলে খরগোশ ও হরিণের নিজ নিজ আড্ডায় আশ্রয় নেওয়াকে। এখানে 'কুন্নাস' বলা হয়েছে অস্তমিত নক্ষত্রের বিলুপ্তিকে ৷ আমি বলি, নক্ষত্রের প্রত্যাগমনস্থল বলে এখানে বোঝানো হয়েছে সম্ভবত আরশের নি্নস্থলকে। যেমন হজরত আবু জর বর্ণনা করেছেন, একদিন সূর্যকে অস্তমিত হতে দেখে রসুল স. আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো অস্তমিত হওয়ার পর সূর্য কোথায় যায়? আমরা বললাম, আল্লাহ্ এবং তার রসুলই এ সম্পর্কে উত্তমরূপে অবহিত তিনি স. বললেন, সে তখন আল্লাহকে সিজদা করার জন্য গমন করে আরশের নিচে । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ শপথ নিশার, যখন তার অবসান হয় (১৭) আর উষার, যখন তার আবির্ভাব হয়' (১৮)। এখানে 'আ'সআপসা' অর্থ নিশাবসান। আর “তানাফ্ফাসা” অর্থ উবার অভ্যুদয় । হাসান বসরী বলেছেন “আ'সআ-সা' অর্থ আঁধার সহকারে রাতের আগমন । অথবা রাতের পশ্চাদপসরণ । শব্দটি বিপরীতার্থক। “সুবহি' অর্থ উা এবং “তানাফ্ফাসা' অর্থ আবির্ভাবও হয়। এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__নিশ্যয়ই এই কোরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী (১৯) যে সামর্থ্যশীলী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন ২০), যাকে সেখানে মান্য করা হয়, যে বিশ্বাসভাজন' (২১)। “এই কোরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী” অর্থ এই কোরআন পৃথিবীতে এনেছেন হজরত জিবরাইল, অথবা রসুলেপাক স.। “যে সামর্থ্যশালী' অর্থ হজরত জিবরাইল, অথবা রসুল স. প্রচণ্ড শক্তিমত্তার অধিকারী । হজরত জিবরাইলের শক্তিমন্তা এরকম___ তিনি নবী লুতের অবাধ্য জনপদবাসীকে তাদের আবাসভুূমিসহ এক হাতে শূন্যে উঠিয়ে নিয়ে উল্টো করে প্রোথিত করেছেন মৃত্তিকায়। একটি মাত্র বিকট আওয়াজে মেরে ফেলেছিলেন ছামুদ জাতিকে । মুহূর্ত মধ্যে তিনি যাতায়াত করতেন উ্ধ্বাকাশ থেকে পৃথিবীতে । আর রসুল স. যে সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা অধিক শক্তিশালী ছিলেন তা বলাই বাহুল্য । নবী নুহ সাড়ে নয়শত বৎসরের অক্লান্ত চেষ্টার পরেও হেদায়েত করতে পেরেছিলেন তার সম্প্রদায়ের অল্প কয়েকজন লোককে । অথচ রসুল স. তার উম্মতের মধ্যে অবস্থান করেছিলেন মাত্র তেইশ বৎসর । এরই মধ্যে এক বিশাল জনগোষ্ঠী হয়েছিলো তার অনুগামী । ইসলামের প্রসার ঘটেছিলো আরব জাহান ছাড়িয়ে অনারব অঞ্চলেও | বিদায় হজের সময় তিনি হজসমাপন করেছিলেন তার অন্যন এক লক্ষ চব্রিশ হাজার সাহাবীকে নিয়ে। সপ্তম আকাশের বদরী বৃক্ষের ওপারে যেখানে হজরত জিবরাইলও যেতে অক্ষম সেখানেও তিনি স. গমন করেছিলেন মেরাজ রজনীতে । লাভ করেছিলেন আল্লাহ্র দীদার। অন্যান্য নবীর ভাগ্যে এমতো সৌভাগ্য জোটেনি । নবী মুসা তো দীদার চেয়েও পাননি । তার প্রার্থনার পরিণাম এই হয়েছিলো যে, আল্লাহ্র অতিদূরবর্তী জ্যোতিচ্ছটায় ভস্মীভূত হয়ে গিয়েছিলো তুর পর্বত। আর তিনি হয়ে পড়েছিলেন সং | তাফসীরে মাযহারী/৩৭০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।